Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

অস্কারের মঞ্চে ভারতের জয়জয়কার

সেরা মৌলিক গান 'নাটু নাটু ', স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

samayikprasanga by samayikprasanga
March 13, 2023
in slider, আন্তর্জাতিক, জাতীয়, বিনোদন
0
অস্কারের মঞ্চে ভারতের জয়জয়কার

অনলাইন ডেস্ক : বিশ্বমঞ্চে ফের ভারতের জয়জয়কার। অস্কারের মঞ্চে বিশ্ববাসীর নজর ফের পড়লো ভারতীয় সিনেমার দিকে। রাজামৌলির ‘ আর আর আর ‘ ছবির ‘ নাটু নাটু ‘ গানটি সেরা মৌলিক গানের পুরস্কার ছিনিয়ে নেয়। অপরদিকে সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে অস্কার পেয়েছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।

ছোট থেকে বড় হয়েছেন ছুতোর মিস্ত্রির আওয়াজ শুনে। সেই সঙ্গীত পরিচালক আজ অস্কারের মঞ্চে। সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জিতে নিলেন এম এম কীরাবাণী। তে‌লুগু ছবির ইতিহাসে নজির গড়ে অস্কার জিতল ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’।এর আগে ‘গোল্ডেন গ্লোব’ ও ‘ক্রিটিক্‌স চয়েস অ্যাওয়ার্ড’ জিতে দৌড়ে এগিয়ে ছিল ‘নাটু নাটু’। একাধিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টেক্কা দিয়েছে রিহানা, লেডি গাগার মতো তাবড় পপ তারকাদের। মনোনয়নের তালিকায় ছিল ‘টেল ইট লাইক আ ওম্যান’ ছবির ‘অ্যাপ্লজ়’ গানটিও। ‘টেল ইট লাইক আ ওম্যান’ অ্যান্থোলজির একটি ছবিতে দেখা গিয়েছিল ভারতীয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়কে। সেই সব গানকে টেক্কা দিয়ে চূড়ান্ত দৌড়ে জয় ছিনিয়ে নিল চন্দ্র বোস ও এম এম কীরাবাণীর সৃষ্টি।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

অস্কার পুরস্কার জয়ের পর ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’- র প্রযোজক এবং পরিচালক।
এরআগে ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ভারতের হয়ে প্রথম অস্কার পেল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছিল গুনীত মোঙ্গা প্রযোজিত এই ছবি। ‘হাউ টু মেজ়ার আ ইয়ার’, ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’ এর মতো ছবিকে টেক্কা দিয়ে অস্কার জিতে নিল তামিল ভাষার এই তথ্যচিত্র। ভারত থেকে এ বছর ছিল তিন-তিনটি মনোনয়ন। এস এস রাজামৌলীর
‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটিও মনোনীত সেরা গানের বিভাগে। ফিচার তথ্যচিত্র বিভাগে ছিল বাঙালি পরিচালক শৌনক সেনের ছবি ‘অল দ্যাট ব্রিদ্‌স’। যদিও জিততে পারেননি শৌনক। এই জয়ের পর ইনস্টাগ্রামে গুনীত লিখেছেন, ‘‘এই জয় সব নারীর জন্য। ‘
‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।
এ বছর গুনীত মোঙ্গা প্রযোজিত এবং কার্তিকি গনসালভেস পরিচালিত ‘দ্য এলিফেন্ট হুইস্পারার্স’, প্রথম কোনও ভারতীয় ছবি যা অস্কার আনল ভারতে। তবে এই প্রথম নয়, এর আগেও বেশ কিছু ভারতীয় তথ্যচিত্র মনোনীত হয়েছিল এই বিভাগে। তবে শেষমেশ অস্কার এল দুই নারীর হাত ধরে। হস্তীশাবক রঘু ও দুই মাহুতের জীবনযাপন ঘিরে এই গল্প। এক দুর্ঘটনার পরে রঘুকে নিয়ে আসা হয় বোমান ও বেলির কাছে, যাঁরা তার ক্ষত সারিয়ে পালন-পোষণ করে বড় করে তোলে। বোমান ও বেলির গোটা জীবটাই আবর্তিত এই হস্তীশাবককে ঘিরে। তিন ত্রয়ী পারস্পরিক রসায়নকে পর্দায় তুলে ধরেছেন পরিচালক কার্তিকি গনসালভেস। প্রযোজনার দায়িত্ব সামলেছেন গুনীত মোঙ্গা। ছবি দেখা যাচ্ছে নেটফ্লিক্সে।
Tags: gunit mongakartiki gonsalvesm m keerivanioscar awards 2023oscar nominationR R rajamouliRRRthe elephant wispers
Previous Post

শিলচর পাবলিক স্কুল রোডে অগ্নিকান্ড

Next Post

রাজ্যে ১৩৪ ছেলে এবং ২৯৭৮ মেয়ের বিরুদ্ধে বাল্যবিবাহের মামলা রুজু

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
রাজ্যে ১৩৪ ছেলে এবং ২৯৭৮ মেয়ের বিরুদ্ধে বাল্যবিবাহের মামলা রুজু

রাজ্যে ১৩৪ ছেলে এবং ২৯৭৮ মেয়ের বিরুদ্ধে বাল্যবিবাহের মামলা রুজু

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?