Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

সারদামায়ের জন্মোৎসবে রামকৃষ্ণ শ্রীমন্দিরের উদ্বোধন রবিবার , উদ্দীপনা উধারবন্দে

samayikprasanga by samayikprasanga
February 7, 2023
in অসম, বরাক উপত্যকা
0
সারদামায়ের  জন্মোৎসবে  রামকৃষ্ণ শ্রীমন্দিরের উদ্বোধন রবিবার , উদ্দীপনা উধারবন্দে

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

অনলাইন ডেস্ক : আগামী ১২ ফেব্রুয়ারি রবিবার উধারবন্দে অনুষ্ঠিত হতে চলেছে শ্রীমা সারদাদেবীর বার্ষিক জন্মোৎসব । এখানকার রামকৃষ্ণ সারদা সেবা সমিতির মন্দিরে অনুষ্ঠিত হবে উৎসব । এবারের বিশেষ আকর্ষণ হল নবনির্মিত শ্রীমন্দিরের উদ্বোধন । এ উপলক্ষে রামকৃষ্ণ ভক্তমন্ডলীর মধ্যে বিশেষ উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে । মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে সমিতির কার্যকর্তারা অনুষ্ঠানের রূপরেখা তুলে ধরলেন । রবিবার  শ্রীমন্দিরের উদ্বোধন করবেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী প্রভাসানন্দজি মহারাজ এবং শিলচর মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ । ১১ ফেব্রুয়ারি সকাল  ৯ টায় ঠাকুর মা স্বামীজির প্রতিকৃতি নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা রাজপথে বের হবে , বিকেলে থাকছে বস্ত্র বিতরণ , সন্ধ্যায় সন্ধ্যারতির পর স্থানীয় শিল্পীদের পরিবেশনায় হবে সঙ্গীতানুষ্ঠান। রবিবারের অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে ভোরে মঙ্গলারতি , মহারাজ ও ভক্তদের দ্বারা মঙ্গলঘট আনয়ন, পুরোনো উপাসনালয়ে পূজার্চনা, মাঙ্গলিক কার্যক্রমের মাধ্যমে নব নির্মিত মন্দিরে ঠাকুর , মা ও স্বামীজির প্রতিকৃতি নিয়ে প্রবেশ, এর পর নতুন মন্দিরে পূজার্চনা শুরু হবে , রামকৃষ্ণ সারদা সেবা সমিতির যুব শাখা বিবেকানন্দ পাঠ মন্দিরের জন্য বরাদ্দ ‘’বিবেক ভবন” এর দ্বারোদ্ঘাটন করবেন মহারাজবৃন্দ । পরবর্তীতে ধর্মসভায় বক্তব্য রাখবেন স্বামী বৈকুন্ঠানন্দজি , স্বামী প্রভাসানন্দজি ও গণধিশানন্দজি মহারাজ । ভক্তিগীতি পরিবেশন করবেন পঙ্কজ নাথ , সঞ্জয় দাস বাউল, সঙ্গে থাকবেন অন্যান্য শিল্পীরা । পরে ভোগারতি , পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ হবে । সন্ধ্যায় সন্ধ্যারতির মাধ্যমে শেষ হবে এবারের বিশেষ মহোৎসব । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি সোমনাথ দেব , সম্পাদক কিশোর ভট্টাচার্য সহ বিষ্ণুপদ পাল , শঙ্কর রায় , পার্থ পাল , উত্তম চক্রবর্তী , বাপ্পা রায় , রাজেশ রায় , বাসু পাল , বিশ্বনাথ সাহা প্রমুখ। তাঁরা উৎসবে সামিল হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। প্রসঙ্গত, ১৯৯৭ সাল থেকে উধারবন্দের শ্রীরামকৃষ্ণ ভক্ত মন্ডলী বিভিন্ন  ভক্তের বাড়িতে “রামকৃষ্ণ পাঠচক্র ‘’ র মাধ্যমে সক্রিয়তার সূচনা করেন । পরবর্তীতে ২০১৪ সালে বর্তমান মন্দিরের উদ্বোধন হয় এবং অবশেষে আগামী রবিবার উদ্বোধন হবে দোতলার মন্দির ও  বিশাল উপাসনা হলের ।

Tags: Ramkrisna missionSilchar NewsUdharbond
Previous Post

অস্থায়ী জেল হিসেবে তৈরি করা হচ্ছে নেট্রিপকে

Next Post

দর্মিখাল জিপিতে রাস্তার কাজ নিয়ে অপপ্রচারে ক্ষোভ জিপি সভানেত্রীর

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
দর্মিখাল জিপিতে রাস্তার কাজ নিয়ে অপপ্রচারে ক্ষোভ জিপি সভানেত্রীর

দর্মিখাল জিপিতে রাস্তার কাজ নিয়ে অপপ্রচারে ক্ষোভ জিপি সভানেত্রীর

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?