Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম বরাক উপত্যকা

লালায় রেলক্রসিং এলাকার সড়ক বীভৎস অবস্থায়,দুর্ঘটনার আশঙ্কা

samayikprasanga by samayikprasanga
January 30, 2023
in বরাক উপত্যকা
0
লালায় রেলক্রসিং এলাকার সড়ক বীভৎস অবস্থায়,দুর্ঘটনার আশঙ্কা

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

অনলাইন ডেস্ক : দীর্ঘদিন থেকে মরণফাঁদে পরিণত হয়ে উঠেছে লালা-হাইলাকান্দি পূর্ত সড়কের লালা শহরের এনএস রোডের পেট্রোল পাম্প থেকে শুরু চন্দ্রপুর রেলক্রসিং এলাকা পর্যন্ত।বার কয়েক সংস্কারের দাবি জানানো সত্ত্বেও এই বেহাল অংশ সহ রেলক্রসিং এলাকার রাস্তা সংস্কারে হাত দেয়নি পূর্ত বিভাগ কিংবা রেল বিভাগ।দীর্ঘদিন ধরে এখানকার রেলক্রসিং-এর দু’দিকের জাতীয় সড়কটি ভেঙ্গে পুকুরসমান গর্তের সৃষ্টি হয়েছে।এতে যে কোনও সময় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে প্রাণহানির শঙ্কা রয়েছে।প্রতিদিন হাজার হাজার যাত্রী জীবন বাজি রেখে লালা কিংবা হাইলাকান্দিতে যাতায়াত করে থাকেন।কিন্তু এত গুরুত্বপূর্ণ রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে থাকলেও এটি সারিয়ে তুলতে কোনও আগ্রহ দেখাচ্ছে না রেল কিংবা পূর্ত বিভাগ।আর স্থানীয় বিধায়ক জাকির হোসেন লস্কর এই পূর্ত সড়ক নিয়ে কোনও মাথা ঘামাচ্ছেন না।একটু বৃষ্টি  হলেই এই এলাকা জলকাদায় একাকার হয়ে উঠে।ছোট-বড় যান নিয়ে এই এলাকা পারাপার করতে ভীষণ দুর্ভোগের সম্মুখীন হতে হয়।পথচারীদের কথা আর বলে লাভ নেই। রাতের অন্ধকারে প্রায়ই বাইক দুর্ঘটনার খবর পাওয়া যায়।এরমধ্যে স্কুল- কলেজের পড়ুয়ারা চলাচল করে এই মারাত্মক এলাকা দিয়ে।শীঘ্রই লালা চন্দ্রপুর রেলক্রসিং এলাকার রাস্তা সংস্কার করার জন্য পূর্ত ও রেল বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।এছাড়া শুধু এই এলাকা নয়,জেলার প্রতিটি রেলক্রসিং এলাকায় একই দৃশ্য নজরে আসে।এছাড়া জাতীয় সড়কের অবস্থাও শোচনীয়।স্থানে স্থানে গর্তের সৃষ্টি হয়েছে।লালা চন্দ্রপুর রেলক্রসিং থেকে শুরু করে লালা শহর পর্যন্ত জাতীয় সড়কটি ভেঙ্গে চৌচির হয়ে গেছে। সেদিকেও লক্ষ্য নেই পূর্ত বিভাগের।এখন শুকনো মরসুম।এই মরসুমে যদি লালা-হাইলাকান্দি পূর্ত সড়কের বেহাল অংশ সংস্কার করা না হয়,তবে বর্ষা নামতেই এই বেহাল অংশ আরও বেহাল হয়ে উঠবে বলে স্থানীয় ভুক্তভোগীদের অভিমত।তাই জরুরিভিত্তিতে লালার বেহাল রাস্তার আশু সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মানুষ।

Tags: CM Himanta Bishwa Sharmaindian raillala rail crosingpm narendra modi
Previous Post

জয়নগরে পীর মনাশাহের বার্ষিক উরুস ৪ ফেব্রুয়ারি

Next Post

আছিমগঞ্জে ক‌ম্যুনি‌টি হ‌লের টাকা আত্মসাৎ নিয়ে মামলা,তদন্তে পুলিশ

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
আছিমগঞ্জে ক‌ম্যুনি‌টি হ‌লের টাকা আত্মসাৎ নিয়ে মামলা,তদন্তে পুলিশ

আছিমগঞ্জে ক‌ম্যুনি‌টি হ‌লের টাকা আত্মসাৎ নিয়ে মামলা,তদন্তে পুলিশ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?