Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বরাকে আসছেন সৎসঙ্গের আচাৰ্যদেব অৰ্কদ্যুতি চক্রবৰ্তী

বিভিন্ন সৎসঙ্গ আশ্ৰমে শুরু হয়েছে জোর প্ৰস্তুতি

samayikprasanga by samayikprasanga
January 10, 2023
in slider, অসম
0
বরাকে আসছেন সৎসঙ্গের আচাৰ্যদেব অৰ্কদ্যুতি চক্রবৰ্তী

অনলাইন ডেস্ক : বরাক সফরে আসছেন ঠাকুর অনুকূলচন্দ্ৰের উত্তরসূরি পরম পূজ্যপাদ আচাৰ্যদেব অৰ্কদ্যুতি চক্রবৰ্তী৷ ২১ জানুয়ারি আসবেন তিনি৷ ফিরে যাবেন ২৪ জানুয়ারি৷ সৎসঙ্গের ইতিহাসে প্ৰথমবারের মতো দীক্ষাদান করতে আসছেন কোনও আচাৰ্যদেব৷ তাঁর আগমন ঘিরে শিলচর সহ বরাকের বিভিন্ন সৎসঙ্গ আশ্ৰমে শুরু হয়েছে জোর প্ৰস্তুতি৷

আচাৰ্য হওয়ার আগে পরমপূজ্যপাদ অৰ্কদ্যুতি চক্রবৰ্তী দেশজুড়ে ৫ লক্ষ মানুষকে দীক্ষাদান করার সঙ্কল্প নিয়েছিলেন৷ ইতিপূৰ্বে প্ৰায় ৪ লক্ষ ৮৯ হাজার দীক্ষা হয়ে গেছে৷ বাকি ১১ হাজার দীক্ষাদান বরাক সফরে সম্পূৰ্ণ করবেন আচাৰ্যদেব৷ সফরকালে তিনি দীক্ষা এবং স্বস্ত‍য়নী মন্ত্ৰ দেবেন৷ উপত্যকার সৎসঙ্গীদের ধারণা, এবার দীক্ষাদান অনুষ্ঠান বরাক উপত্যকার বিগত দিনের রেকৰ্ড ছাড়িয়ে যাবে৷ এগারো হাজারের বেশি দীক্ষা হবে৷

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

এর আগে ২০১৯ সালে হাইলাকান্দিতে দীক্ষাদান কৰ্মসূচিকে ঘিরে বরাক সফরে আসার কথা ছিল আচাৰ্যদেবের৷ তখন ‘সিএএ’ আন্দোলন চলছিল সারা রাজ্য জুড়ে৷ তাই সফর বাতিল হয়৷ ২০২০ সালে আচাৰ্যদেবের দীক্ষাদান কৰ্মসূচিকে সামনে রেখে ফের প্ৰস্তুতি শুরু হয়৷ তখন কোভিডের ভয়াবহতার জন্য পরিস্থিতি জটিল হয়৷ বাতিল হয় সফর৷

কোভিড পৰ্ব কাটিয়ে ২০২২ সালের জুলাই মাস থেকে ভক্তদের জমায়েত শুরু হয় দেওঘরে৷ আচাৰ্যদেবের বরাক সফরের জন্য নতুন তারিখ ঠিক হয়৷ সফরে বরাকের তিন জেলায় দীক্ষাদান করবেন আচাৰ্যদেব৷ তবে এটাই হবে তাঁর শেষ দীক্ষাদান৷ সফরে শিলচর সহ উধারবন্দ, কালাইন, চাতলা এবং ধলাইয়ে দীক্ষা দেবেন আচাৰ্যদেব৷ করিমগঞ্জ জেলার বিভিন্ন কেন্দ্রের মধ্যে রয়েছে, করিমগঞ্জ, লোয়াইরপোয়া সুপ্রাকান্দি, রামকৃষ্ণনগর, কালীবাড়ি, বদরপুর ইত্যাদি৷ এছাড়া হাইলাকান্দি এবং কাটলিছড়ায় দীক্ষা কৰ্মসূচিতেও অংশ নেবেন তিনি৷ করিমগঞ্জ সফরকালে করিমগঞ্জ সৎসঙ্গ বিহারের নবনির্মিত মন্দির উদ্বোধনের কর্মসূচিও রয়েছে তাঁর।

২১ জানুয়ারি বিমানযোগে কুম্ভীরগ্ৰাম এসে উধারবন্দ, কালাইন হয়ে করিমগঞ্জে যাবেন আচাৰ্যদেব৷ করিমগঞ্জ এবং হাইলাকান্দি সফর সেরে ফের শিলচর আসবেন ২৩ জানুয়ারি৷ ২৪ জানুয়ারি বিমানে ফিরে যাবেন তিনি৷ আচাৰ্যদেবের সফরকে স্মরণীয় করে রাখতে তিন জেলায় দীক্ষানুষ্ঠান আয়োজনে তোড়জোড় শুরু হয়েছে৷ আচাৰ্যদেবের এই শেষ দীক্ষাদান অনুষ্ঠানে দীক্ষা গ্ৰহণ করতে শুধু বরাক নয় অন্যান্য রাজ্য থেকেও অনেক অনুরাগী আসবেন৷ শিলচর সৎসঙ্গ মন্দির কৰ্তৃপক্ষ সূত্ৰে এ খবর জানা গিয়েছে৷

Tags: AcharyadevSatsanga AshramSilchar NewsThakur Anukulchandra
Previous Post

বন্দর নির্মাণে আদানির সহায়তা চায় বাংলাদেশ

Next Post

আসল-নকল শিবসেনা, আবেদন শুনল সুপ্রিম কোর্ট

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
আসল-নকল শিবসেনা, আবেদন শুনল সুপ্রিম কোর্ট

আসল-নকল শিবসেনা, আবেদন শুনল সুপ্রিম কোর্ট

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?