Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বিহারে ইটভাটায় বিস্ফোরণ, নিহত ৯

শোক মোদি ও নীতীশের

samayikprasanga by samayikprasanga
December 24, 2022
in slider, জাতীয়
0
বিহারে ইটভাটায় বিস্ফোরণ, নিহত ৯

পাটনা, ২৪ ডিসেম্বর : উৎসবের আবহে বিহারে শোকের ছায়া। বড়দিনের আগে, ইটভাটায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন। আহত হয়েছেন আরও ৯ জন। ইটভাটার চিমনি ফেটে এই ৯ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বিহারের পূর্ব চম্পারণ জেলায়। এই ঘটনায় গুরুতর জখমের অনেকের অবস্থাই ‘গুরুতর’ বলে জেলা প্রশাসন জানিয়েছে। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। আহত ৮ জন রাক্সাউলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাতে রামগারওয়া থানার অন্তর্গত নরিরগীর অঞ্চলের ওই ইটভাটায় কাজ চলাকালীন হঠাৎই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের সময় চিমনির কাছে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন। তাঁরাই দুর্ঘটনার শিকার হন। স্থানীয় গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারের কাজ শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশকে। রাতেই পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছন। আনা হয় অ্যাম্বুল্যান্স এবং দমকলের গাড়ি। আহতদের স্থানীয় ব্লক স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার জিতেন্দ্র সিং গাংওয়ার জানিয়েছেন, মোতিহারির ইটভাটার বিস্ফোরণে মৃতদের তালিকায় রয়েছেন ইট ভাটার মালিক মোহাম্মদ ইরশাদও।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

ইটভাটার চিমনি ফেটে ৯ জন শ্রমিকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। শনিবার সকালে টুইট করে নীতীশ জানিয়েছেন, ইটভাটার চিমনি ফেটে শ্রমিকদের মৃত্যুতে শোকস্তব্ধ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। (সংবাদ সংস্থা)

Tags: Bihar explosionNational NewsPMO
Previous Post

দেশে দৈনিক ১১৫ শ্রমিক আত্মঘাতী হয়েছেন

Next Post

পঞ্চভূতে বিলীন কংগ্রেস নেতা কর্ণেন্দু ভট্টাচার্য

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
পঞ্চভূতে বিলীন কংগ্রেস নেতা কর্ণেন্দু ভট্টাচার্য

পঞ্চভূতে বিলীন কংগ্রেস নেতা কর্ণেন্দু ভট্টাচার্য

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?