Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

হিংসা মণিপুরে, জারি ১৪৪ ধারা

samayikprasanga by samayikprasanga
April 28, 2023
in slider, অসম, জাতীয়, বরাক উপত্যকা
0
হিংসা মণিপুরে, জারি ১৪৪ ধারা

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

অনলাইন ডেস্ক : উত্তপ্ত মণিপুর । মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সভাস্থলে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে ঘিরে অশান্তি ছড়িয়েছে মণিপুরে। সরকারের তরফে আপাতত বড় জমায়েতের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও। জানা গিয়েছে, শুক্রবার মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ৬৩ কিলোমিটার দূরে চূড়াচাঁদপুর জেলাতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সভা ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতেই পূর্বনির্ধারিত ওই অনুষ্ঠানস্থলে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ভাঙচুরের পর আগুনও লাগিয়ে দেওয়া হয় সভাস্থলে। এই ঘটনাকে ঘিরেই অশান্তি-উত্তেজনা ছড়িয়েছে। সুত্রের দাবি ,  স্থানীয় আদিবাসী সংগঠনের সদস্যরাই এই হামলা চালিয়েছে। সম্প্রতি বিজেপি সরকার সংরক্ষিত জঙ্গল ও জলাভূমির সমীক্ষা করে, তা নিয়েই ক্ষুব্ধ আদিবাসীরা। ট্রাইবাল লিডারস ফোরামের অভিযোগ, রাজ্য সরকার বিনা বিবেচনা ও শ্রদ্ধা করে অত্যন্ত পবিত্র গীর্জাগুলি ভেঙে গুড়িয়ে দিয়েছে। সরকারের এই পদক্ষেপের প্রতিবাদেই তারা বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠানের আগেই মুখ্যমন্ত্রীর সভাস্থলে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পরই চূড়াচাঁদপুর জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই জেলায় আপাতত মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গতকালের হামলার ভিডিয়ো। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বেশ কিছু যুবক মুখ্যমন্ত্রীর সভাস্থলে রাখা চেয়ার-টেবিল ভাঙচুর করছে। এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনও তথ্য জানানো হয়নি।

Tags: churachadpurCM Himanta Bishwa Sharman biren singhanagalandviolence in manipur
Previous Post

সোনাই রোডে দিনদুপুরে বাইক চুরি

Next Post

সমালিঙ্গ বিবাহে স্বীকৃতি না দেওয়ার আর্জি ভিএইচপির

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
সমালিঙ্গ বিবাহে স্বীকৃতি না দেওয়ার আর্জি ভিএইচপির

সমালিঙ্গ বিবাহে স্বীকৃতি না দেওয়ার আর্জি ভিএইচপির

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?