Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

হাফলঙে দুর্নীতি দমনের হাতে ধৃত পুর্ত বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার

samayikprasanga by samayikprasanga
August 17, 2023
in slider, অসম, জাতীয়, বরাক উপত্যকা
0
হাফলঙে দুর্নীতি দমনের হাতে ধৃত পুর্ত বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার

You might also like

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

অনলাইন ডেস্ক : রাজ্য সরকারের দুৰ্নীতি-বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এবার দুর্নীতি দমনের জালে পোরা হয়েছে ডিমা হাসাও জেলা পূর্ত বিভাগ (লোক নির্মাণ বিভাগ)-এর এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার মনোজকুমার শইকিয়াকে। আজ হাফলঙে পিডব্লিউডির ডিভিশনাল অফিসে হানা দিয়ে ঘুসের টাকা নেওয়ার সময় ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশনের অফিসাররা হাতেনাতে পাকড়াও করেছেন পুর্ত বিভাগের (রোড অ্যান্ড বিল্ডিং) এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে।
জনৈক ঠিকাদারের বিল পাস করিয়ে দেওয়ার নামে ১০ হাজার টাকা দাবি করেছিলেন পুর্ত দফতরের কার্যনির্বাহী অভিযন্তা মনোজকুমার শইকিয়া। ঠিকাদার বিষয়টি জানান ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশনকে। অভিযোগ পেয়ে ছক কষেন দুর্নীতি নিবারণের অফিসাররা। সে অনুযায়ী  বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ হাফলঙে লোক নির্মাণ (রোড অ্যান্ড বিল্ডিং)-এর ডিভিশনাল কার্যালয়ে সাদা পোশাকে গুয়াহাটি থেকে আগত ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশনের অফিসাররা হানা দেন। কষা ছক অনুযায়ী অভিযোগকারী ঠিকাদার নগদ ১০ হাজার টাকা যখন এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারের হাতে তুলে দিচ্ছিলেন, তখন ছুটে গিয়ে হাতেনাতে দুর্নীতি দমনের অফিসাররা পাকড়াও করেন মনোজকুমার শইকিয়াকে। ঘটনা ঘটেছে বেলা সাড়ে বারোটা নাগাদ। এদিকে পুর্ত বিভাগের কার্যনির্বাহী অভিযন্তার সরকারি বাসভবনে হাফলং সদর থানার পুলিশ এবং ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশনের অফিসাররা অভিযান চালিয়ে নগদে বহু লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছেন। ধৃত মনোজকুমার শইকিয়াকে গ্রেফতার করে আজ রাতেই গুয়াহাটি নিয়ে যাওয়া হয়েছে।
ইঞ্জিনিয়ার মনোজকুমার শইকিয়ার বিরুদ্ধে অভিযোগ, নগাঁওয়ে বিশাল সম্পত্তি গড়েছেন তিনি। নগাঁওয়ের চাপানালায় বেশ কয়েকটি ফিশারি ছাড়া হিসাব বহির্ভূত বেনামে বহু সম্পত্তি রয়েছে তাঁর। উল্লেখ্য, ডিমা হাসাও জেলায় এই প্রথম কোনও সরকারি আধিকারিক ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশনের হাতে গ্রেফতার হয়েছেন।

Tags: Anti CorruptionAssam Govt.CM Himanta Bishwa Sharmahaflong PWD executive enggineer
Previous Post

মণিপুরে ইম্ফল -শিলচর মহাসড়কের বিভিন্ন স্থানে ধস

Next Post

দীর্ঘদিন ধরে রাত্রিবাস, তবুও জানতেন না জেলা সভাপতি!

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post

দীর্ঘদিন ধরে রাত্রিবাস, তবুও জানতেন না জেলা সভাপতি!

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?