Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

“স্পাইডারম্যান” চোরের আতঙ্ক শিলচরে, পুলিশ সুপারের দারস্থ কংগ্রেস

samayikprasanga by samayikprasanga
January 3, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
“স্পাইডারম্যান” চোরের আতঙ্ক শিলচরে, পুলিশ সুপারের দারস্থ  কংগ্রেস

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

অনলাইন ডেস্ক : স্পাইডারম্যানের মতো ক্ষিপ্র গতিতে উচু উচু ভবনের উপরে উঠে যাওয়া এক চোরকে ঘিরে শিলচর শহর এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র আতঙ্কের। শীতের রাতে অর্ধনগ্ন হয়ে অভিযানে বের হয়ে এই চোর সাফাই করে দিচ্ছে বহু গৃহস্থের ধন সম্পদ। তার এমন কার্যকলাপ ধরা পড়েছে বহু বাড়ির সিসি ক্যামেরায়। চোরের এই আতঙ্ককে ঘিরে এবার পুলিশ সুপারের দ্বারস্থ হলো জেলা কংগ্রেস।
মঙ্গলবার জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে দলের এক প্রতিনিধি দল পুলিশ সুপার নূমল মাহাতোর সঙ্গে সাক্ষাৎ করে একের পর এক চুরির ঘটনায় জনমানসে সৃষ্টি হওয়া আতঙ্কের কথা তুলে ধরেন। তারা চোরকে পাকড়াও করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানালে, পুলিশ সুপার এনিয়ে উদ্যোগী হওয়ার প্রতিশ্রুতি দেন।
কংগ্রেস প্রতিনিধিরা এর পাশাপাশি ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি যেভাবে রাতে মদ্যপান করে যান চালনার বিরুদ্ধে পুলিশ অভিযান চালিয়েছে, তা অব্যাহত রাখারও দাবি জানান।
পুলিশ সুপারের কার্যালয় থেকে বের হয়ে কংগ্রেস প্রতিনিধিরা জেলা পরিবহন আধিকারিক (ডিটিও) কার্যালয়ে যান। তারা ডিটিও-র সঙ্গে সাক্ষাৎ করে  তাঁর কার্যালয়ে দালাল রাজ চলছে বলে অভিযোগ করেন। কংগ্রেস কর্মকর্তারা অভিযোগ করে বলেন, কার্যালয়ে গেলে দেখা যায় কর্মীদের চেয়ে চার গুণ বেশি দালাল ঘোরাঘুরি করছে।  কেউ কোনও কাজে কার্যালয়ে গেলে তাকে দালালদের খপ্পরে পড়ে গুনে দিতে হয় গাটের কড়ি।
তারা  ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে বলেন এরমধ্যে কার্যালয় দালাল মুক্ত না হলে কংগ্রেস কর্মীরা নিজেরা নেমে পড়বেন অভিযানে।
এ দিনের প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন সীমান্ত ভট্টাচার্য, সূর্যকান্ত সরকার, সঞ্জীব রায়, বিনয় কান্তি দাস, কুশল দত্ত, দেবদীপ দত্ত, জন্মজয় চৌধুরী ও তাপস দাস প্রমূখ।

Tags: Assam Policesp cacharSpiderman thief
Previous Post

দয়াপুর সিআরপিএফ ক্যাম্প থেকে নিখোঁজ জওয়ান

Next Post

গোলাঘাটে মর্মান্তিক দুর্ঘটনায় হত ১৪

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
গোলাঘাটে মর্মান্তিক দুর্ঘটনায় হত ১৪

গোলাঘাটে মর্মান্তিক দুর্ঘটনায় হত ১৪

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?