Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

সোনাপুরে ঘন-ঘন ধস, অসহায় প্রশাসন

নাহাই-র সাহায্য চাইল মেঘালয় সরকার

samayikprasanga by samayikprasanga
June 19, 2023
in অসম
0
সড়কে ধস, গুয়াহাটিতে ‘নেট’ পরীক্ষায় বসতে পারেননি বহু পরীক্ষার্থী

অনলাইন ডেস্ক : গুয়াহাটি থেকে বরাক উপত্যকার তিন জেলা কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি এবং ত্ৰিপুরা, মিজোরাম ও মণিপুরগামী মেঘালয়ের সোনাপুরে ৬ নম্বর জাতীয় সড়কে ঘন-ঘন ধস পড়ার পরিপ্রেক্ষিতে ন্যাশনাল হাইওয়ে অথরিটি (নাহাই)-র সাহায্য চেয়েছে পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলা প্রশাসন।

সরকারি সূত্রের খবর, গত কয়েক দিন ধরে সোনাপুর টানেলের সামনে ঘন-ঘন ভূমিধসের ফলে স্তূপীকৃত কাদা-মাটি ও পাথরের ধ্বংসাবশেষ পরিষ্কার করার জন্য ন্যাশনাল হাইওয়ে অথরিটির সহায়তা চেয়েছে মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের জেলাশাসক। জরুরি ভিত্তিতে শিলঙে অবস্থিত ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের প্রজেক্ট ডিরেক্টরের কাছে এক চিঠি পাঠিয়ে জেলাশাসক তথা জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেছেন, মেঘালয়ের বুক চিরে ধাবিত ৬ নম্বর জাতীয় সড়ক দক্ষিণ অসমের বরাক উপত্যকার তিন জেলা কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি এবং ত্ৰিপুরা, মিজোরাম ও মণিপুরের লাইফ লাইন। এই সড়কে গত ২৭ মে থেকে ঘন-ঘন ভূমিধস হচ্ছে। এই সড়কে বিকল্প কোনও রাস্তা না থাকায় প্রতিবেশী তিন রাজ্যের পাশাপাশি দক্ষিণ অসম দেশের অন্য অংশের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

নাহাই-এর প্রজেক্ট ডিরেক্টরকে লেখা চিঠিতে জেলাশাসক আরও লিখেছেন, ‘বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে অবিলম্বে জাতীয় সড়ক-লাগোয়া পাহাড় থেকে পাথর-কাদা প্রবাহকে কীভাবে নিয়ন্ত্রণ এবং সরানো যায় আপনি তার উপায় অন্বেষণ করুন, যাতে যানবাহন চলাচল স্বাভাবিক থাকে। ঘটনার পরিপ্রেক্ষিতে কবে নাগাদ আপনারা হস্তক্ষেপ করবেন সে সম্পর্কে আপনাকে টাইমলাইন অবহিত করতে অনুরোধ জানাচ্ছি।’

Tags: Landslide SonapurRoad BlockedSonapur Meghalaya
Previous Post

পুলিশের সতর্কবার্তা নিয়ে আপাতত সচল সোনাপুর

Next Post

শিলচরের আড়াই লক্ষ মানুষ জলবন্দি!

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
শিলচরের আড়াই লক্ষ মানুষ জলবন্দি!

শিলচরের আড়াই লক্ষ মানুষ জলবন্দি!

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?