Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

সোনাই হাতিখালে দুই সন্তানকে খুন মায়ের

samayikprasanga by samayikprasanga
September 1, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
বাইপাস থেকে উদ্ধার মহিলার মৃত্যু, রহস্য

অনলাইন ডেস্ক : মর্মান্তিক, নাকি হৃদয়বিদারক। আদৌ আসল বিশেষণটা মনে আসছে না। সোনাই হাতিখালে মায়ের হাতে খুন হল দুই অবুঝ শিশু। দশ মাস ও তিন বছর বয়সী নিজের গর্ভজাত দুই অবুঝ সন্তানকে হত্যা করল তাদেরই  মা আজমিরা বেগম লস্কর। শুক্রবার সকালেই এই ঘটনা পরিবারের নজরে আসে। কচুদরম পুলিশ ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে দুই সন্তানকে নিয়ে কম্বলের নিচে শুয়ে পড়েন মহিলা। পরিবারের লোকরা তাকে জাগাতে গেলে দেখতে পান তিনি দশ মাসের ফাতিমা বেগম লস্কর ও তিন বছরের রেজিনা বেগম লস্কর দুজনকে নিয়ে শুয়ে রয়েছেন। ডাকাডাকির পরও তিনি বিছানা থেকে উঠছেন না দেখে গায়ের কম্বল সরালে দেখা যায় মা এবং দুই সন্তানের কাপড় ভিজা রয়েছে এবং দুই অবুঝ শিশুর নিথর দেহ বিছানায় রয়েছে। এরপরই  চিৎকার কান্নাকাটি শুরু হয় বাড়িতে। মহিলাকে ধরে নানান জিজ্ঞাসাবাদ শুরু করেন লোকরা।

স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি জানিয়েছেন, এক সময় মহিলা স্বীকার করে বলেন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা বললে তিনি সকাল ছয়টা নাগাদ দুই সন্তানকে পুকুরের জলে ডুবিয়ে হত্যা করে আবার ঘরে নিয়ে এসেছেন। তবে এই নৃশংস ও হৃদয়বিদারক ঘটনার পেছনে অন্য কোন কারণ রয়েছে কিনা পুলিশি তদন্তে জনসমক্ষে বেরিয়ে আসবে বলে পঞ্চায়েত প্রতিনিধির ধারণা। তিনি জানান, খবর ছড়িয়ে পড়ার পর কচুদরম পুলিশও বাড়িতে পৌছায় এবং মহিলা অর্থাৎ দুই সন্তানের মাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা যায়, আজমিরা বেগম বাউরিকান্দির রেবুল হক লস্করের দ্বিতীয় স্ত্রী ছিলেন। ঘাতক মা জানায়, সে নিজেও মরতে চেয়েছিল। কিন্তু আশেপাশে লোকের আওয়াজ শুনে সে ভয় পেয়ে যায় এবং বাড়িতে ফিরে আসে।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

Tags: Assam Policecachar spMurdersonai thana
Previous Post

Silchar Oncologist R. Ravi Kannan Receives 2023 Ramon Magsaysay Award

Next Post

Tragedy Strikes at Sonai Hatikhal, Mother Takes Lives of Two minor Children

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
ফেসবুক পেজে পুলিশকর্মীকে নিয়ে “মিথ্যা”অভিযোগ, আটক দুই

Tragedy Strikes at Sonai Hatikhal, Mother Takes Lives of Two minor Children

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?