Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

সাংবাদিক উত্তমকুমার সী ও আব্দুল শুক্কুর বড়ভুইয়াকে সম্মাননা

উধারবন্দে ‘অহরহ’ পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ

samayikprasanga by samayikprasanga
October 16, 2023
in slider, অসম
0
সাংবাদিক উত্তমকুমার সী ও আব্দুল শুক্কুর বড়ভুইয়াকে সম্মাননা

অনলাইন ডেস্ক : উধারবন্দের পানগ্রাম থেকে প্রকাশিত ‘অহরহ’ মাসিক পত্রিকার ২৫ বছর পূর্তি উপলক্ষে রবিবার উধারবন্দ ব্লক অডিটোরিয়ামে উন্মোচিত হল বিশেষ শারদ সংখ্যা। এদিন সংবর্ধনা জানানো হয় বরাকের দুই বিশিষ্ট সাংবাদিক আব্দুল শুক্কুর বড়ভুইয়া এবং উত্তমকুমার সী-কে। এ উপলক্ষে অনুষ্ঠানে বিষয়ভিত্তিক বক্তব্য রাখতে আমন্ত্রিত হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন লেখিকা কাজল দেমতা, লালা থেকে প্রকাশিত ‘প্রবাহ’ সাহিত্য পত্রিকার সম্পাদক আশিসরঞ্জন নাথ, প্রবীণ শিক্ষাবিদ আব্দুল মোহিত বড়লস্কর, শালগঙ্গার শাস্ত্রীয় পণ্ডিত, শিক্ষক অভিজিত চক্রবর্তী প্রমুখ। পৌরোহিত্য করেন উধারবন্দের বিশিষ্ট নাগরিক বিজনবিহারী চক্রবর্তী। উপস্থিত ছিলেন অহরহ পত্রিকা সম্পাদক আব্দুল হাই লস্কর।

আমন্ত্রিত বক্তারা বরাকের লিটল ম্যাগাজিনের ঐতিহ্য, মাতৃভাষার সঙ্কট, দেবী দুর্গা ও লোকায়ত বাংলা সাহিত্য ইত্যাদি বিষয়ের ওপর মনোজ্ঞ বক্তব্য রাখেন। অনুষ্ঠান চলাকালীন সংবর্ধনা জানানো হয় উধারবন্দের বিভিন্ন সর্বজনীন পুজো কমিটিকে। একক আগমনী গান  পরিবেশন করেন শিল্পী ভট্টাচার্য। লালনগীতি ও লোকগীতি শোনান শিলচরের সুপরিচিত শিল্পী বারীন্দ্র দাস। তাঁকে দোতরায় সঙ্গত করেন নিতাই দাস, তবলায় ছিলেন মুকুন্দ চক্রবর্তী। এদিন মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের পর ‘আগুনের পরশমণি’-র সুন্দর উপস্থাপনা করেন বিশিষ্ট নৃত্যশিল্লী, নূপুর নৃত্যকেন্দ্রের কর্ণধার মিত্রা সেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাফিউল আলম রিন্টু, স্নেহাংশু তালুকদার, স্বরূপ দত্ত ও শিবাশিস চক্রবর্তী। সহযোগিতায় ছিলেন বিজিত দাস, মহিম উদ্দিন, আয়াজ উদ্দিন প্রমুখ।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

আমন্ত্রিত অতিথিরা অহরহ-র রজতজয়ন্তী বর্ষের এই কার্যক্রম আয়োজনের প্রশংসা করেন ও সমাজের কল্যাণে প্রকাশনা নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে মাতৃভাষা ঐক্যমঞ্চ,  ক্লাব রেনেসাঁ, গ্যালাক্সি সহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, অনুষ্ঠানে বিভিন্ন বক্তা স্থানীয় লিটল ম্যাগাজিন সংরক্ষণের জন্য উধারবন্দে একটি লাইব্রেরি স্থাপনের ওপর গুরুত্ব আরোপ করেন। সংস্কৃতি কর্মী সঞ্জু রায় জানান, মাতৃভাষা ঐক্যমঞ্চ এ ব্যাপারে প্রয়াস অব্যাহত রাখবে। এদিকে সম্পাদক আব্দুল হাই লস্কর জানান, কোভিড পরিস্থিতির জন্য দেরিতে রজতজয়ন্তী অনুষ্ঠান করতে হল। এমনিতে অহরহ প্রকাশনার উনত্রিশ বছর হয়েছে।

Tags: journalistPuja 2023Silchar News
Previous Post

দুর্নীতি ও তদন্তে বাধা, গ্রেফতার রেশন ডিলার রাকেশ

Next Post

প্যালেস্তাইনে আর্থিক সহায়তার পোস্ট, সাসপেন্ড কনস্টেবল

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
প্যালেস্তাইনে আর্থিক সহায়তার পোস্ট, সাসপেন্ড কনস্টেবল

প্যালেস্তাইনে আর্থিক সহায়তার পোস্ট, সাসপেন্ড কনস্টেবল

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?