অনলাইন ডেস্ক : শেষ হলো শিলচর শিবকলোনী এলাকার বাসিন্দা মুন্না মজুমদার হত্যা মামলার শুনানি। আগামীকাল শুক্রবার এই মামলার রায় ঘোষণার কথা।
২০০৪ সালের ৫ নভেম্বর মুন্না মজুমদারকে মৃত অবস্থায় পাওয়া যায়। মুন্না কাজ করতেন শহরের বরদান কমপ্লেক্সের বাসিন্দা ধনরাজ সুরানা নামে এক ব্যবসায়ীর ব্যবসায়িক প্রতিষ্ঠানে।তার মৃত্যুর জেরে সেসময় উত্তাল হয়ে ওঠে শহর।প্রতিবাদী আন্দোলনের জেরে শহরে জারি হয় কার্ফু। মৃত্যুর ঘটনা নিয়ে মুন্না মজুমদারের বোন যে এজাহার দায়ের করেন,এতে হত্যার অভিযোগ আনা হয়।রত্না মজুমদার এজাহারে ধনরাজ সুরানা সহ অন্যান্যদের অভিযুক্ত করেন।ক্রমপর্যায়ে পুলিশি তদন্ত প্রক্রিয়া শেষে মামলা গড়ায় আদালতে। পুলিশ চার্জশিটে ধনরাজ সুরানা সহ অন্য একজনকে অভিযুক্ত করে। এরপর এর ভিত্তিতে কাছাড়ের অ্যাডিশনাল সেশন জাজ (ফাস্ট ট্র্যাক কোর্ট) -এ শুরু হয় বিচার প্রক্রিয়া। বিচার প্রক্রিয়া শেষে রায় ঘোষণার জন্য আদালত আগামীকালের দিনটাকে নির্ধারিত করেছে। ২০০৪ সালে যখন ঘটনা ঘটে তখন মুন্না মজুমদারের মা ছিলেন জীবিত।





