Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচর থেকে গ্রেফতার মুখ্য পরীক্ষা নিয়ন্ত্রক নন্দবাবু

এপিএসসি কেলেঙ্কারি

samayikprasanga by samayikprasanga
December 10, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচর থেকে গ্রেফতার মুখ্য পরীক্ষা নিয়ন্ত্রক নন্দবাবু

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

অনলাইন ডেস্ক : অসম পাবলিক সার্ভিস কমিশন (এপিএসসি) নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় একের পর এক নিবন্ধিত অফিসারকে নোটিশ জারি করেছে। সম্প্রতি করিমগঞ্জের এডিসি মিনার্ভা দেবী, এপিএস দীপঙ্কর দত্ত লহকর এবং ধীরাজকুমার জৈন নামে তিন কর্মকর্তাকে নোটিশ প্রদান ছাড়াও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিশেষ তদন্তকারী দল নন্দবাবু সিংকে গ্রেফতার করে। রাকেশ পালের আমলে এই নন্দবাবু সিং মুখ্য পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন। কাছাড় থেকে গ্রেফতার হওয়া প্রাক্তন মুখ্য পরীক্ষা নিয়ন্ত্রককে গুয়াহাটিতে আনা হচ্ছে। তিনি রাকেশ পালের অন্যতম সহযোগী ছিলেন। তিনি তার ক্ষমতা ও অর্থ দিয়ে তার মেয়ে মিনার্ভা দেবীকে চাকরিও দিয়েছিলেন। উল্লেখ্য, নন্দবাবু সিং, ২০১৩ সালের মার্চ থেকে ২০১৫ এর জুলাই পর্যন্ত অসম পাবলিক সার্ভিস কমিশনের মুখ্য পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন। ২০২২ সালে আগস্টে নন্দবাবু সিংকে জেরা করেছিল বিপ্লব শর্মা কমিশন। নন্দবাবু সিংয়ের বিরুদ্ধে ৪৯ হাজার এপিএসসি পরীক্ষার প্রশ্নপত্র পোড়ানোরও অভিযোগ রয়েছে। তিনি ২০১৪ সালের প্রাথমিক পরীক্ষার ওএমআর শিট পুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ। রাকেশ পালের ডানহাত নন্দবাবু সিং অবশ্য রহস্যজনক কারণে গ্রেফতার হননি।নন্দবাবুর বিরুদ্ধে উত্তরপত্র পুড়ানো সহ নিজের কন‍্যাকে এপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ করার অভিযোগ রয়েছে। নিজের কোন নিকটাত্মীয় পরীক্ষা প্রার্থী হলে সংশ্লিষ্ট পরীক্ষা পরিচালনা করার দায়িত্ব থেকে অব‍্যাহতি নিতে হয়, কিন্তু নন্দবাবু সিংহ মূখ্য পরীক্ষা নিয়ন্ত্রক থাকা অবস্থায় নিজের কন‍্যা মিনার্ভা দেবী এপিএসসির পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন। এই সময়েই এপিএসসি তে বৃহৎ কেলেঙ্কারি সংঘটিত হয়।২০১৪ সালের এপিএসসি কেলেঙ্কারির ভূত আজও অনেককেই তাড়া করছে। এসিএস, এপিএস চাকরি বাণিজ্য নিয়ে ২০১৬ সালে ডিব্রুগড় জেলায় এক মামলা দায়ের হয়েছিল।মামলা নম্বর ৯৩৬/২০১৬।এই মামলার সুত্র ধরে তদন্তের শুরু হয়। এছাড়াও শিলচরের মূল বাসিন্দা ওকরাম প্রশান্ত সিংহ এপিএসসি কেলেঙ্কারি নিয়ে গুয়াহাটিতে সোচ্চার হয়েছিলেন। পরবর্তীতে বিপ্লব কুমার শর্মা তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে চাকরি বাণিজ‍্যে জড়িতদের গ্রেফতার শুরু করে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।পূর্বে ছয়বার জেরার সম্মুখীন হয়েছিলেন প্রাক্তন মূখ্য পরীক্ষা নিয়ন্ত্রক এ নন্দবাবু সিংহ।এবার তার কন‍্যা মিনার্ভা দেবীকে ও তলব করা হয়েছে সিআইডি দফতরে। প্রাক্তন মূখ্য পরীক্ষা নিয়ন্ত্রক ও এডিসি কন‍্যাকে এক সঙ্গে জেরা করা হতে পারে। এই নন্দবাবু সিংহ লক্ষীপুরের বিন্নাকান্দি ঘাটের মূল বাসিন্দা। তিনি চাকরি প্রাপ্তির পূর্বে ১৯৭৪ সালে এক খুনের মামলায় আসামি ছিলেন। সেই খুনের মামলায় হাজতবাস করেও পরে খালাস পেয়েছিলেন। খুনের মামলা থেকে রেহাই পেলেও এবার চাকরি জীবন থেকে অবসর গ্রহণের পরও চাকরি বাণিজ‍্যের মামলায় বারবার জেরার সম্মুখীন হচ্ছেন। অবসর জীবনে চরম অশান্তির মুখে পড়েছেন তিনি।

Tags: APSC ScamAssam PoliceCm anti corruption wingCM Himanta Bishwa Sharmanandababu singh
Previous Post

গুমড়ায় পুলিশের গুলিতে আহত বার্মিজ সুপারি সরবরাহকারী

Next Post

চাকরিতে যোগ দেওয়ার দু’মাসেই দুর্নীতিতে “পঞ্চরত্ন”-র তিনজন!

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
চাকরিতে যোগ দেওয়ার দু’মাসেই দুর্নীতিতে “পঞ্চরত্ন”-র তিনজন!

চাকরিতে যোগ দেওয়ার দু'মাসেই দুর্নীতিতে "পঞ্চরত্ন"-র তিনজন!

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?