Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

শিলচরে ১০ লক্ষের মদ চুরি করে বিক্রি, পুলিশের জালে লরিচালক

samayikprasanga by samayikprasanga
September 10, 2024
in অসম, বরাক উপত্যকা
0
কাকিমার স্বর্ণালংকার চুরি, শিলচরে বন্ধু ও জুয়েলারি কর্মী সহ পুলিশের জালে নাবালক

অনলাইন ডেস্ক : ১০ লক্ষেরও বেশি টাকা মূল্যের মদ চুরি করে বিক্রির ঘটনায় পুলিশ পাকড়াও করল লরিচালককে।

‌ স্বপন বাউরী নামে যে লরিচালককে আটক করা হয়েছে তার বাড়ি উধারবন্দ থানা এলাকার টিকলে। তবে কাজের সূত্রে কিছুদিন ধরে তিনি রয়েছেন শিলচর আশ্রম রোড এলাকায় ভাড়াঘরে। জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৩টা নাগাদ শিলচর চিরুকান্দি এলাকার এক বন্ড থেকে ১০ লক্ষেরও বেশি টাকা মূল্যের বিয়ার এবং বিভিন্ন ব্র্যান্ডের মদ লোড করা হয় স্বপনের লরিতে। কথা ছিল এসব কালাইনের এক মদের দোকানে পৌঁছে দেওয়ার। কিন্তু রাত ৯টা পর্যন্ত স্বপন গাড়ি নিয়ে কালাইনে না পৌঁছায় সন্দেহ হয়। তখন বন্ড কর্তৃপক্ষ তাকে ফোন করে দেখেন মোবাইলের সুইচ অফ। এই অবস্থায় রিপোর্ট করা হয় পুলিশকে।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

তদন্ত চালিয়ে পুলিশ মঙ্গলবার সকালে আশ্রম রোড এলাকার ভাড়া ঘর থেকে স্বপনকে পাকড়াও করে। পুলিশের এক সূত্র জানান, প্রথমত স্বপন উল্টোপাল্টা কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা চালালেও শেষ পর্যন্ত জিজ্ঞাসাবাদের চাপে স্বীকার করেন যে মদ বিক্রি করে দিয়েছেন অন্যত্র। তার বক্তব্য অনুযায়ী বন্ড থেকে মদ লোড করার পর অন্য কয়েকজনের সঙ্গে মিলে লরি নিয়ে যাওয়া হয় উধারবন্দের কাশিপুর সংলগ্ন বাদ্রিবস্তির এক মাঠে। ওই মাঠে মদ আনলোড করার পর অন্য একটি গাড়িতে উঠিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। এর বিনিময়ে তাকে দেওয়া হয় দেড় লক্ষ টাকা। স্বপনের এই স্বীকারোক্তির পর এদিনই পুলিশ তাকে নিয়ে বাদ্রিবস্তির ওই মাঠে যায়। তবে সেখানে অবশ্য মদের কয়েকটি খালি কার্টন ছাড়া আর কিছু পাওয়া যায়নি। পুলিশ ওই এলাকার দুজন লোককে এ নিয়ে জিজ্ঞাসাবাদ চালায়। পরবর্তীতে অবশ্য তাদের যেতে দেওয়া হয়।

তদন্তের স্বার্থে পুলিশ এই মুহূর্তে বিশেষ কিছু বলতে রাজি না হলেও, এক বিশেষ সূত্রের খবর অনুযায়ী এই ঘটনায় জড়িত রয়েছে কমপক্ষে আরও ৪-৫ জন লোক। বর্তমানে এদের খোজ চলছে।

 

Tags: Assam PoliceIllegal wine
Previous Post

পূজোয় বোনাসের অর্থে মদ-জুয়া, প্রতিরোধে এবার বাগানে বাগানে চলবে বিশেষ টহলদারী

Next Post

দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মন্ডপ, বিশেষ আলোকসজ্জায় চমক দিতে চলেছে তারাপুরের প্রথমপল্লী

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মন্ডপ, বিশেষ আলোকসজ্জায় চমক দিতে চলেছে তারাপুরের প্রথমপল্লী

দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মন্ডপ, বিশেষ আলোকসজ্জায় চমক দিতে চলেছে তারাপুরের প্রথমপল্লী

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?