Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

শিলচরে “হিট এন্ড রান”, চালককে গণধোলাই, গাড়ি ভাঙচুর, উত্তেজনা

samayikprasanga by samayikprasanga
October 29, 2024
in অসম, বরাক উপত্যকা
0
শিলচরে “হিট এন্ড রান”, চালককে গণধোলাই, গাড়ি ভাঙচুর, উত্তেজনা

অনলাইন ডেস্ক : একের পর এক যানবাহন ও দোকানে ধাক্কা মেরে পালাতে গিয়ে সোমবার বিকেলে জনরোষের মুখে পড়তে হয় এক বেলিনো কারের চালককে। সোমবার বিকেলে শহরের জানিগঞ্জ এলাকায় ঘটে এই ঘটনা। আহত চালক সোহেল আহমদ সোনাই- এর বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সোহেল গাড়ি চালিয়ে একের পর এক যানবাহন ও রাস্তার পাশের দোকানে ধাক্কা মারতে থাকে। এসব দেখে পথ চলতি লোকেরা তাকে আটকানোর চেষ্টা চালালে সে গাড়ি আগা পিছা করতে থাকে। এতে চাপা পড়ার ভয়ে শুরু হয় দৌড়াদৌড়ি। এসবের মাঝে কিছু লোক গাড়ি লক্ষ্য করে পাথর ছুটতে শুরু করেন। উত্তেজনাকর এই পরিস্থিতিতে খবর পেয়ে হাজির হয় পুলিশ।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

এসবের মাঝেই এক সময় বাধ্য হয়ে গাড়ি থামাতে বাধ্য হলে উত্তেজিত লোকেরা চালক সোহেলকে টেনে নামিয়ে উত্তম মধ্যম দেওয়ার পাশাপাশি শুরু করেন গাড়ি ভাঙচুর। তবে পুলিশ কোনওক্রমে উত্তেজিত লোকেদের হাত ছাড়িয়ে তাকে সরিয়ে নিয়ে যায়।

খবর অনুযায়ী, রংপুরে এক দুর্ঘটনা ঘটিয়ে দ্রুতগতিতে পালানোর পথে সোহেল জানীগঞ্জে এভাবে একের পর এক যানবাহন ও দোকানে ধাক্কা মারে। আহত সোহেলকে পরবর্তীতে পুলিশ চিকিৎসার জন্য পাঠায় মেডিকেল কলেজ হাসপাতালে।

Tags: Assam Policehit and run case
Previous Post

শিলচরে পুরোহিতের রহস্যমৃত্যু, চাঞ্চল্য

Next Post

জেলা সভাপতি পদের টোপ গিলে মনোনয়ন প্রত্যাহার অমিয়র!

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
জেলা সভাপতি পদের টোপ গিলে মনোনয়ন প্রত্যাহার অমিয়র!

জেলা সভাপতি পদের টোপ গিলে মনোনয়ন প্রত্যাহার অমিয়র!

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?