Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরে ম্যাজিক ভ্যানের গতির বলি অটো যাত্রী, আহত চার, ধৃত চালক

samayikprasanga by samayikprasanga
December 29, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচরে ম্যাজিক ভ্যানের গতির বলি অটো যাত্রী, আহত চার, ধৃত চালক

অনলাইন ডেস্ক : পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অটো যাত্রী। আহত হয়েছেন আরও ৪ জন। রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে শিলচর কাঁঠাল রোডে মহর্ষি বিদ্যামন্দিরের অদূরে ভকতপুর মসজিদের সামনে। হত শেখর চন্দ্র দাস (৪৪) ছিলেন হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম উত্তর কাঞ্চনপুর দ্বিতীয় খন্ডের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ম্যাজিকভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে অটোতে। এরপর পালাতে গিয়ে ফের ধাক্কা মারে অন্য একটি অটোতে। ধাক্কার চোটে ওই অটোর আরোহী শেখর চন্দ্র দাস রাস্তার উপর পড়ে যান। এই অবস্থায় ম্যাজিক ভ্যানের চাকা চলে যায় তার মাথার উপর দিয়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

You might also like

মিজোরামে বাজেয়াপ্ত দেড় কোটির মাদক, ধৃত মায়ান্মারি নাগরিক সহ শিলচরের যুবক

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

এভাবে পরপর দুটি অটোতে ধাক্কা মারা সহ একজনের প্রাণ ছিনিয়ে নেওয়ার পরও ম্যাজিক ভ্যানের চালক সেখানে গাড়ি না থামিয়ে দ্রুতগতিতে পালাতে শুরু করে। পালানোর পথে ধাক্কা মারে অন্য কয়েকজন পথচারীকেও। এতে আহত হন কমপক্ষে চারজন। এদের মধ্যে দুজন ভকতপুর এলাকারই আমির হোসেন ও নিজম উদ্দিন বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরবর্তীতে ম্যাজিক ভ্যানটি আটক করা হয়। আটক করা হয়েছে ভ্যানের চালককেও।

এই দুর্ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এলাকাবাসী। তারা অভিযোগ করেন, একাংশ যানচালক কাঠালরোডে বেপরোয়াভাবে গাড়ি চালালেও তা প্রতিহত করতে পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এর চেয়েও বড় ব্যাপার কেউ কেউ অভিযোগ করেছেন, গোটা কাঁঠাল রোডে কিছু ওয়ার্কশোপ ও পুরানো লোহা-টিনের দোকানের সামগ্রী রাস্তার পাশে ফেলে রাখার দরুনও এলাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

পুলিশ জানিয়েছে এদিনের দুর্ঘটনায় ধৃত ম্যাজিকভ্যান এর চালককে আগামীকাল আদালতে পেশ করা হবে।

Tags: accidentAssam PoliceCM Himanta Bishwa Sharma
Previous Post

জেলা সভাপতির পদকে ঘিরে সরগরম কাছাড় বিজেপি

Next Post

শালচাপড়ায় দুর্ঘটনায় হত পথচারী, কাঁঠালরোডের ঘটনায় চালক হাজতে

Related Posts

মিজোরামে বাজেয়াপ্ত দেড় কোটির মাদক, ধৃত মায়ান্মারি নাগরিক সহ  শিলচরের যুবক
slider

মিজোরামে বাজেয়াপ্ত দেড় কোটির মাদক, ধৃত মায়ান্মারি নাগরিক সহ শিলচরের যুবক

by samayikprasanga
March 16, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
Next Post
শালচাপড়ায় দুর্ঘটনায় হত পথচারী, কাঁঠালরোডের ঘটনায় চালক হাজতে

শালচাপড়ায় দুর্ঘটনায় হত পথচারী, কাঁঠালরোডের ঘটনায় চালক হাজতে

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?