Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরে বরাক ব্যাডমিন্টন শুরু ১ ফেব্রুয়ারি

সিলভার জুবিলীতে নর্থ - ইস্ট টুর্নামেন্ট

samayikprasanga by samayikprasanga
January 16, 2023
in slider, খেলাধুলো
0
শিলচরে বরাক ব্যাডমিন্টন শুরু ১ ফেব্রুয়ারি

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

অনলাইন ডেস্ক : বরাক ভ্যালি ব্যাডমিন্টন সংস্থার বরাক উপত্যকা ভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী ১ ফেব্রুয়ারি । ওই দিন সকাল ১১ টায় এসএম দেব স্টেডিয়ামের ব্যাডমিন্টন ইন্ডোরে  হবে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সহ অনূর্ধ্ব ৯ বছর বালক এবং বালিকা বিভাগের  জেসি দাসগুপ্ত মেমোরিয়াল ট্রফি ও স্পোর্টস ইন্ডিয়া ট্রফি। রবিবার সকালে এসএম দেব স্টেডিয়ামের  ক্রিকেট প্যাভিলিয়নে আয়োজিত সাংবাদিক বৈঠকে প্রতিযোগিতার যাবতীয় বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি  হন আয়োজক সংস্থার কর্মকর্তারা । সংস্থার ২৫ বছর পুর্তি উপলক্ষ্যে   এবার সিলভার জুবিলি ইয়ার পালন করবে

বরাক উপত্যকা ব্যাডমিন্টন সংস্থা । এরজন্য বার্ষিক বরাক উপত্যকা ভিত্তিক প্রতিযোগিতাকে আকর্ষণীয় করতে চেষ্টার ত্রুটি রাখছেনা সংস্থা । শিলচরের বাইরের দুই  জেলা করিমগঞ্জ ও হাইলাকান্দির খেলোয়াড়দের বাড়তি সুবিধা দেওয়া হবে।
     সংস্থার সভাপতি আশুতোষ রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, বরাক উপত্যকা ব্যাডমিন্টন সংস্থার প্রাণপুরুষ  প্রয়াত পরিতোষ চন্দ-র নেতৃত্বে এই সংস্থা আত্মপ্রকাশ  করেছিল ১৯৯৮ সালে।এরপর ধারাবাহিকতা বজায় রেখে প্রতিযোগিতা আজ ২৫ বছরে পা রেখেছে।
রুটিনের প্রতিযোগিতা ছাড়াও সিলভার জুবিলি বছরে একটি উত্তর – পূর্ব  ভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা করার পরিকল্পনা রয়েছে সংস্থার । এই প্রতিযোগিতায় উত্তর – পূর্বের সেরা ৮ জন শাটলারের পাশে খেলতে দেওয়া হবে বরাক উপত্যকার চার জন শাটলারকে। বরাক উপত্যকা ভিত্তিক প্রতিযোগিতা শেফালচন্দ্র ঘোষ স্মৃতি ট্রফির চার সেমিফাইনালিস্টদের উত্তর – পূর্ব প্রতিযোগিতায় খেলার জন্য ছারপত্র দেওয়া হবে। তাই বরাক ব্যাডমিন্টন এবার অন্যমাত্রা পাচ্ছে তাতে কোনও সন্দেহ নাই। সংস্থার অন্যতম উপসভাপতি অজয় চক্রবর্তী জানান , রজত জয়ন্তী বছরে সংস্থার একটি স্মরণিকা প্রকাশ করা হবে।যাতে সংস্থার বিগত দিনের ইতিহাস তুলে ধরা হবে।
   বরাক ব্যাডমিন্টনে এবার থাকছে ১১টি ইভেন্ট : অনূর্ধ্ব ৯ ( বয়েজ) সিঙ্গল জেসি দাসগুপ্ত ট্রফি , অনূর্ধ্ব ৯ (গার্লস ) সিঙ্গল স্পোর্টস ইন্ডিয়া ট্রফি ,অনূর্ধ্ব ১৩ (বয়েজ) সিঙ্গল বিষ্ণুপদ গুপ্ত এবং বিশ্বজিত গুপ্ত স্মৃতি প্রাইজমানি ট্রফি , অনূর্ধ্ব ১৩ (গার্লস ) সিঙ্গল বিনাপানী দাস স্মৃতি  প্রাইজমানি ট্রফি , অনূর্ধ্ব ১৭ (বয়েজ) সিঙ্গল  যতীন্দ্রলাল দাস এবং পুষ্পা রানীদাস স্মৃতি প্রাইজমানি  ট্রফি , অনূর্ধ্ব ১৭(গার্লস ) সিঙ্গল হীরালাল শর্মা স্মৃতি প্রাইজমানি ট্রফি , পুরুষ (সিঙ্গল ) প্রহ্লাদ চন্দ্র ঘোষ (শেফাল) প্রাইজমানি ট্রফি , পুরুষ (ডাবলস ) যতীন্দ্রবিজয় হোড় স্মৃতি প্রাইজমানি ট্রফি , ভেটেরন (সিঙ্গল) নগেন্দ্র – সিতাংশু স্মৃতি প্রাইজমানি ট্রফি , ভেটেরন ( ডাবলস) পরিতোষ চন্দ স্মৃতি প্রাইজমানি ট্রফি । এছাড়াও ব্যাক্তিগত পুরস্কারের মধ্যে ছেলে ও মেয়েদের প্রতিশ্রুতিবান শাটলারদের দেওয়া হবে যথাক্রমে অভিজিৎ গুপ্ত স্মৃতি  ট্রফি ও অনিমেষ গুপ্ত স্মৃতি ট্রফি । টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় পাবেন কল্যাণ কুমার চৌধুরী এবং নীলিমা চৌধুরী স্মৃতি ট্রফি ।
  সাংবাদিক বৈঠকে সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আশুতোষ রায় , সহসভাপতি হেমরন্জন দাস ,অজয় চক্রবর্তী , সচিব সৌমিত্র চক্রবর্তী , সিইও উত্তম চৌধুরী , কোষাধ্যক্ষ অমিতাভ দে, পৃথ্বীশ পাল , অসীম দে, সুমন ভৌমিক , চন্দন শর্মা প্রমুখ।
Tags: Barak badminton
Previous Post

রথের মেলায় অন্ধকারে চলছে জুয়ার আসর!

Next Post

ভারত জোড়ো যাত্রায় রাহুলের পাশে সিধু মুসেওয়ালার বাবা

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
ভারত জোড়ো যাত্রায় রাহুলের পাশে  সিধু মুসেওয়ালার বাবা

ভারত জোড়ো যাত্রায় রাহুলের পাশে সিধু মুসেওয়ালার বাবা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?