Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

শিলচরে নয়া অবতারে যাত্রা শুরু বড়াইল ভিউ রিজেন্সির

samayikprasanga by samayikprasanga
May 15, 2023
in অসম, জাতীয়, বরাক উপত্যকা
0
শিলচরে নয়া অবতারে  যাত্রা শুরু বড়াইল ভিউ রিজেন্সির

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

অনলাইন ডেস্ক : মালিকানা হস্তান্তরের পর শিলচরে নয়া অবতারে যাত্রা শুরু করল  বড়াইল ভিউ রিজেন্সি। রবিবার আন্তর্জাতিক মানের সুবিধাযুক্ত ৪তারা এই হোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হিন্দু মিলন মন্দির ভারত সেবাশ্রমের উত্তরপূর্ব শাখার সম্পাদক সদানন্দজী মহারাজ, সাংসদ রাজদীপ রায়। উপস্থিত ছিলেন লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই সহ শহরের বহু গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে খ্যাতনামা অভিনেত্রী রাইমা সেন ও রিয়া সেনের উপস্থিতি গোটা ইভেন্টকে করে তুলে আকর্ষণীয়। নজর কাড়ে মণিপুরি ব্যান্ড, রাজস্থানি লোক সঙ্গীত ও অসমিয়া লোকনৃত্যের কম্বোপ্যাক-ও ।
বড়াইল ভিউ বিজেন্সির নয়া সত্বাধিকারী ভাবিয়া গ্রুপ ও ক্রিয়েটিভ গ্রুপ এর কর্মকর্তা বিশিষ্ট প্রমোটার নীলেশ আগরওয়াল, হোটেলের জেনারেল ম্যানেজার নন্দন সোম, অ্যাসিট্যান্ট জেনারেল ম্যানেজার গোপাল কুমার পালরা জোর গলায় দাবি করেন, বরাকের হোটেল ব্যবসায় এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সত্যিকার অর্থে উপত্যকায় এই প্রথম চার তারা হোটেলের সুযোগ-সুবিধা নিয়ে হাজির হয়েছে বড়াইল ভিউ রিজেন্সি। তারা এ-ও দাবি করেন, ব্যতিক্রমী ভাবনাচিন্তা রয়েছেন  বড়াইল ভিউ রিজেন্সির। গ্রাহকদের উন্নত মানের খাবার সহ অন্যান্য সুযোগসুবিধা প্রদানে এই হোটেল সবসময়ই সতর্ক। হোটেলে  রয়েছে আমিষ নিরামিষ খাবারের ব্যবস্থা। হয়েছে সম্পূর্ণ আলাদা দু’টি রান্নাঘরের ব্যবস্থা। পাওয়া যাচ্ছে থাই, চাইনিজ, ইন্ডিয়ান, থাই কন্টিনেন্টাল সহ আরও নানা দেশের সুস্বাদু খাবার। রয়েছে আন্তর্জাতিক সুবিধা যুক্ত অত্যাধুনিক ৫১টি থাকার রুম। এগুলি ফাইভ স্টার ক্যাটাগরিকেও হার মানাবে। এছাড়াও রয়েছে সাইট, ডিলাক্স ও সুপার ডিলাক্স রুম। পাশাপাশি রয়েছে  আধুনিক স্পা, জিম, স্যুইমিং পুল, ব্যাংকোয়েট হল সহ যে কোনও উন্নত শহরের সমতুল্য পানশালা। যার পোশাকি নাম মিলেনিয়াম বার। হোটেল কর্তৃপক্ষ জানান, গ্রাহক পরিষেবা থেকে শুরু করে প্রতিটি খুটিনাটি বিষয়ে নজর রাখা হয়েছে। হোটেলে কর্মচারী রয়েছেন ১৫০ জন। এরমধ্যে সিংহভাগ দক্ষ কর্মচারী আনা হয়েছে কলকাতা থেকে।
Tags: Cachar District AdministrationHotel borail viewraima senria senSilchar News
Previous Post

বাগাডহরে বাজেয়াপ্ত চার কোটির নেশার ট্যাবলেট, ধৃত-২

Next Post

পয়লাপুল নেহরু কলেজের নতুন অধ্যক্ষ ড শুভজীত চক্রবর্তী

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
পয়লাপুল নেহরু কলেজের নতুন অধ্যক্ষ ড শুভজীত চক্রবর্তী

পয়লাপুল নেহরু কলেজের নতুন অধ্যক্ষ ড শুভজীত চক্রবর্তী

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?