Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরে দীপাবলীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই গুদাম

তিন রাস্তায় তিন পুজো মন্ডপ, ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হলো দমকল বাহিনীকে

samayikprasanga by samayikprasanga
October 31, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচরে দীপাবলীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই গুদাম

অনলাইন ডেস্ক : বৃহস্পতিবার দীপাবলীর রাতে শিলচর জানিগঞ্জ ভূঁইয়াগলিতে এক বিধংসী অগ্নিকাণ্ডে ভস্মিভূত হল গুদামঘর। সন্ধ্যার পরই আগুনের সূত্রপাত হয়ে যেভাবে দেখতে দেখতেই ধাউ ধাউ করে জ্বলে ওঠে এতে ঘিঞ্জি জতুগৃহসম ওই এলাকায় সৃষ্টি হয় তীব্র আতঙ্কের। যদিও ভাগ্যক্রমে আশপাশে ছড়ানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এদিনের এই অগ্নিকাণ্ডকে ঘিরে ঘিঞ্জি জতুগৃহসম এলাকার ভয়ংকর চিত্রের পাশাপাশি চর্চা শুরু হয়েছে রাস্তার উপর পুজোর আয়োজন নিয়েও । রাস্তা জুড়ে পুজো মণ্ডপ গড়ে তোলায় দমকল গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়।

অগ্নিকাণ্ডে ভষ্মীভূত গুদামঘরটির মালিক এলাকার বাসিন্দা সিপিএম কর্মকর্তা দুলাল মিত্রের পরিবার। ফুলওয়াল ও উপরে টিন থাকা বেশ বড় আকারের ঘরটিতে ছিল তিনটি গুদাম। ঘরটি ভাড়া নিয়ে অন্যান্যরা তাদের সামগ্রী রাখতেন ওই ঘরে। মিত্র পরিবারের বাড়ির পেছনদিকেই ওই গুদাম ঘরের অবস্থান।

You might also like

মিজোরামে বাজেয়াপ্ত দেড় কোটির মাদক, ধৃত মায়ান্মারি নাগরিক সহ শিলচরের যুবক

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

এলাকার প্রাক্তন পুরসদস্য শ্যামল দাস জানিয়েছেন ঘরটি তিনটি আলাদা আলাদা ভাবে তুলা-কম্বল এবং জুতো ও কাজু-কিসমিসের গুদাম হিসেবে ব্যবহৃত হতো। তুলা মজুত রাখতেন জানিগঞ্জ এলাকার শ্রীদুর্গা স্টোরস নামে এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। অন্যান্য সামগ্রী ছিল অন্য কিছু প্রতিষ্ঠানের। পুড়ে ছাই হয়ে গেছে সব কিছুই।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সন্ধ্যায় হঠাৎ করে আগুন জ্বলে ওঠার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে পুরো গুদাম জুড়ে। এতে আশপাশের লোকেরা আগুন নেভাতে সক্রিয় হওয়ার পাশাপাশি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। তবে দমকল বাহিনী কাছাকাছি পৌঁছালেও ঠিক অগ্নিকাণ্ডস্থলে যেতে পারছিল না। সেখানে যাওয়ার জন্য তিন দিক দিয়ে রাস্তা রয়েছে। ভূঁইয়া গলি, মহাবীর মার্গ (গোয়ালা পট্টি) ও শুটকিপট্টি। কিন্তু তিনটি রাস্তা জুড়েই দেখা যায় রয়েছে কালী পূজার মন্ডপ। মহাবীরমার্গের মুখেই পুরো রাস্তা জুড়ে রয়েছে স্পিরিট ইউনিয়ন নামে এক ক্লাবের মন্ডপ। আর ভূঁইয়াগলির মুখে জানিগঞ্জ পুজো কমিটির মন্ডপ। একইভাবে শুটকি পট্টিতে প্রগতি সংঘ নামে এক ক্লাবের মন্ডপ থাকায় দমকল বাহিনী সোজা গাড়ি নিয়ে ঘটনাস্থলে যেতে পারছিল না। শেষ পর্যন্ত শুটকিপট্টির দিকে প্রগতি সংঘের মন্ডপ কিছুটা সরিয়ে দমকল গাড়ি যাওয়ার পথ করে দেওয়া হয়। দমকল বাহিনী জল ছেটানো শুরু করার পর অবশ্য ঘন্টা দেড়েকের মধ্যেই আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসে।

রাস্তা জুড়ে পূজো মন্ডপ থাকায়, দমকল গাড়িকে যেভাবে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়েছে, এনিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এলাকার অনেকেই। রাস্তা জুড়ে এভাবে পূজো মন্ডপ গড়ে তোলার ক্ষেত্রে কি সংশ্লিষ্ট সরকারি বিভাগ থেকে অনুমতি নেওয়া হচ্ছে, আর যদি নেওয়া হয়েও থাকে তবে কিভাবে অনুমতি দেওয়া হচ্ছে, এনিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

এদিন আগুন লাগার পর দমকল বাহিনীর পাশাপাশি ঘটনাস্থলে ছুটে যেতে দেখা যায় পুলিশ সুপার নূমল মাহাতো সহ বাহিনীর অন্যান্য কর্মকর্তাদেরও। পুলিশ সুপার জানান দমকল বাহিনীর পাশাপাশি ওএনজিসি এবং সেনাবাহিনীর দমকল ইঞ্জিনও আগুন নেভানোর কাজে লাগানো হয়েছে। তিনি আরও জানান, এপর্যন্ত অগ্নিকাণ্ডে কেউ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

দমকল বাহিনীর এক সূত্র জানান, আগুন কিভাবে লেগেছে তা খতিয়ে দেখা হবে। তবে এলাকার একাংশ বাসিন্দা জানিয়েছেন, ওই গুদামে যারা কাজ করেন তারা ভেতরে দীপাবলীর প্রদীপ জ্বালিয়ে বাইরে তালা বন্ধ করে চলে যান। তাদের অনুমান ওই প্রদীপ থেকেই সূত্রপাত ঘটেছে আগুনের।

Tags: Assam Policefire brigade
Previous Post

শব্দদানব নিয়ে শিলচরে বিক্রেতাদের চোর- পুলিশ খেলা

Next Post

অগ্নিকাণ্ডের জের, জানিগঞ্জে শব্দদূষণ তুলনায় কম

Related Posts

মিজোরামে বাজেয়াপ্ত দেড় কোটির মাদক, ধৃত মায়ান্মারি নাগরিক সহ  শিলচরের যুবক
slider

মিজোরামে বাজেয়াপ্ত দেড় কোটির মাদক, ধৃত মায়ান্মারি নাগরিক সহ শিলচরের যুবক

by samayikprasanga
March 16, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
Next Post
বচসার  জেরে  অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা , চাঞ্চল্য উধারবন্দে

অগ্নিকাণ্ডের জের, জানিগঞ্জে শব্দদূষণ তুলনায় কম

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?