Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

শিলচরে জেনারেল ইন্স্যুরেন্স হাবের দাবি উঠল

samayikprasanga by samayikprasanga
January 5, 2023
in অসম
0
শিলচরে জেনারেল ইন্স্যুরেন্স হাবের দাবি উঠল

অনলাইন ডেস্ক: ক্রমশই উন্নতির পথে হাঁটছে শহর শিলচর। দক্ষিণ অসম  তথা পার্শ্ববর্তী রাজ্যের বাণিজ্যিক কেন্দ্র হওয়ার পথে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহরটি।  আর বেশি দূর নয় , যখন দ্বিতীয় কর্পোরেশন সিটি হয়ে উঠবে শিলচর । দেশের  অনেক রাজ্যের রাজধানী থেকেও শিলচর অনেকাংশে  বড় এবং যথেষ্ট সম্ভাবনাময় বাণিজ্য নগর হয়ে উঠার দাবি রাখে । ফলে  লোক সংখ্যার নিরিখেই হোক বা বাণিজ্যের নিরিখেই হোক শিলচরে সরকারি জেনারেল ইন্সুরেন্স হাবের দাবি উত্থাপিত হল। এমনিতে জেনারেল ইন্সুরেন্স ব্যবস্থার সঙ্গে  জড়িয়ে রয়েছে  সাধারণ মানুষের সম্পত্তির নিরাপত্তা তথা দুর্ঘটনায় ক্ষতিপূরণের ব্যবস্থা , এককথায় ব্যাঙ্ক  ইত্যাদির মত জনগণের সঙ্গে বৃহৎ পরিসরে সশরীরি উপস্থিতি থাকে  পাবলিক সেক্টর জেনারেল ইন্সুরেন্স প্রতিষ্ঠানগুলির। শিলচরে বর্তমানে অবস্থিত সরকারি জেনারেল ইন্সুরেন্স কোম্পানিগুলির ডিভিশন অফিসের আরো ‘আপগ্রেড’ হোক, তবে কোন অবস্থাতেই ‘ডাউনগ্রেড’ চায় না  নাগরিক মঞ্চ। মাঝেমধ্যে প্রায়ই শোনা যায়, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান  শিলচর থেকে চলে যাচ্ছে বা ক্ষুদ্র আকার নিচ্ছে, তখনই  শিলচরের নাগরিকদের এবং জনপ্রতিনিধিদের উদ্যোগে পুনরায় তা পূর্ব মহিমায় অবস্থান করে, এমন নজিরও আছে । তাই, এই ক্ষেত্রেও জনপ্রতিনিধিরা যেন একটু আগাম নজর রাখেন, এই অনুরোধ নাগরিক মঞ্চের।  শিলচর হতে চায় স্বাস্থ্য হাব, বাণিজ্য হাব, আইটি হাব, ইন্সুরেন্স হাব। শিলচরের স্বপ্নদর্শী দূরদর্শী নাগরিকদের দ্বারা গঠিত নাগরিক মঞ্চ ‘ভিসন এস ২৫’ দক্ষিণ  অসমের  সম্ভাবনাময় বাণিজ্য কেন্দ্র শিলচরে ইন্সুরেন্স হাব প্রতিষ্ঠার দাবি জানিয়ে কেন্দ্রীয়  অর্থমন্ত্রী  নির্মলা সীতারমনের কাছে দাবি সম্বলিত আর্জি জানানো হয়েছে। এছাড়াও  দাবিপত্রের কপি ই-মেইলে পাঠানো হয়েছে শিলচরের সাংসদ রাজদীপ রায়ের কাছে এবং মুখ্যমন্ত্রীর অফিসে।

 

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

 

Tags: insurance hubSilchar News
Previous Post

স্ত্রীকে মেরে টুকরো করে খালে ভাসাল যুবক

Next Post

অসম প্রিমিয়ার ক্লাব ক্রিকেটে জয় দিয়ে শুরু তারাপুরের

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
অসম প্রিমিয়ার ক্লাব ক্রিকেটে  জয় দিয়ে শুরু  তারাপুরের

অসম প্রিমিয়ার ক্লাব ক্রিকেটে জয় দিয়ে শুরু তারাপুরের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?