Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

শিলকুড়িতে জঙ্গল থেকে উদ্ধার কিশোরীর মৃতদেহ

samayikprasanga by samayikprasanga
June 14, 2023
in অসম, বরাক উপত্যকা
0
বাইপাস থেকে উদ্ধার মহিলার মৃত্যু, রহস্য

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

অনলাইন ডেস্ক : শিলকুড়ি ধরমখাল এলাকায় জঙ্গলাকীর্ণ উজরটিলা থেকে উদ্ধার হলো কিশোরীর মৃতদেহ। এভাবে নমিতা মাল (১২) নামে এই কিশোরীর মৃতদেহ উদ্ধার হয় বুধবার বিকেলে। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের।
পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটা নাগাদ বাড়ি থেকে বেশ কিছুটা দূরে উজরাটিলায় জঙ্গলাকীর্ন স্থানে নমিতার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। সূত্রটি জানান, পরিবারের লোকেরা যে বয়ান দিয়েছেন সে অনুযায়ী, এদিন বেলা ১১টা নাগাদ কিছু কিনে আনার জন্য নমিতা বাড়ি থেকে বের হয়, এরপর আর ফেরেনি। দীর্ঘক্ষণ তাকে ফিরতে না দেখে শুরু হয় খোঁজাখুঁজি। এরপর বিকেল পাঁচটা নাগাদ উজরাটিলায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সেখানে পৌঁছে প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মেডিকেল কলেজ হাসপাতালে। মৃতদেহ বর্তমানে রয়েছে মেডিকেলের মর্গে।
কিভাবে নমিতার মৃত্যু ঘটেছে, এ নিয়ে পুলিশ এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলতে না চাইলেও সন্দেহ করা হচ্ছে, তাকে খুন করা হয়েছে। পুলিশের সূত্রটি জানান, আগামীকাল নমিতার মৃতদেহের ময়নাতদন্ত হওয়ার কথা। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ  বুঝা যাবে।
পুলিশ এই মুহূর্তে এ নিয়ে এর চেয়ে বেশি কিছু না বললেও, ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে বর্তমানে শুরু হয়েছে নানা চর্চা।

Tags: Assam Policeassam police DIGcachar spSilcoorie
Previous Post

শ্বশুরবাড়িতে আত্মঘাতী যুবক!

Next Post

এসি মেশিনের ঠান্ডায় ঘুমন্ত যুবকের মৃত্যু শিলচরে!

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
পুত্রবধূকে বাঁচাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুরের মৃত্যু উধারবন্দে

এসি মেশিনের ঠান্ডায় ঘুমন্ত যুবকের মৃত্যু শিলচরে!

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?