Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, হত ৫

samayikprasanga by samayikprasanga
June 17, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, হত ৫

অনলাইন ডেস্ক : মর্মান্তিক দুর্ঘটনার শিকার হল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে। ট্রেনের দুটি কামরা লাইনচ্যূত হয়েছেন। সকাল পৌনে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে নিউজলপাইগুড়ির নীচবাড়ি স্টেশনের কাছে। পেছন থেকে এসে মালগাড়ি ধাক্কা মারে বলে জানা গিয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় পাঁচ জন ইতিমধ্যেই মারা গিয়েছেন। এমনটাই জানিয়েছেন পুলিশ আধিকারিক। তাঁরা আরও জানিয়েছেন আহতের সংখ্যা ২৫-৩০ হতে পারে। স্থানীয় এক বাসিন্দার দাবি, ‘এটা রেল ডিপার্টমেন্টের ভুল। একটি ট্রেন যখন রয়েছে একই লাইনে আরেকটি ট্রেন কীভাবে চলে আসে? উল্টে যাওয়া বগির ৭০-৮০ জনের কেউ বাঁচবে না। ড্রাইভারও মারা গিয়েছে।’ দুর্ঘটনায় ছিটকে গিয়েছে শেষের একটি বগি। জানা গিয়েছে মালগাড়ির ধাক্কার ফলে ওই বগিটি প্রায় ২৫ ফুট উপরে উঠে বেশ কিছুটা দূরে গিয়ে পড়ে। বগিটি দুমরে মুচড়ে টুকরো টুকরো হয়ে যায়। এক উদ্ধারকারীর দাবি, ‘উল্টে যাওয়া বগির ৭০-৮০ জনের কেউ বাঁচবে না।’ অর্থাৎ তাঁর দাবি, এই কামরার কাউকেই বাঁচানো যাবে না। ইতিমধ্যেই গ্যাসকাটার দিয়ে কেটে বের করার চেষ্টা করা হচ্ছে আটকে থাকা দেহগুলিকে।

এ দিকে, প্রাথমিক ভাবে জানা গিয়েছে ট্রেনটি লাইনের উপরে দাঁড়িয়েছিল।

You might also like

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

Tags: accidentIndian railwaynew jolpaiguri station
Previous Post

যোগা ফেডারেশন কাপে দ্বিতীয় রানার্স অসম, অরিহান প্রথম স্বর্ণালী পঞ্চম

Next Post

শিলচর তারাপুর নাগাপুঞ্জিতে মাংস কান্ডকে ঘিরে উত্তেজনা, আটক দুই

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
শিলচর তারাপুর নাগাপুঞ্জিতে মাংস কান্ডকে ঘিরে উত্তেজনা, আটক দুই

শিলচর তারাপুর নাগাপুঞ্জিতে মাংস কান্ডকে ঘিরে উত্তেজনা, আটক দুই

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?