Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শঙ্করদিঘির পুজোয় ডিজনিল্যান্ড ! থাকবে ফলের বাগান, সেলফি জোন

samayikprasanga by samayikprasanga
September 2, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
শঙ্করদিঘির পুজোয় ডিজনিল্যান্ড ! থাকবে ফলের বাগান, সেলফি জোন

অনলাইন ডেস্ক : পুজো ঘিরে তৈরি হয় অনেক রকমের প্ল্যানিং। নতুন জামা থেকে শুরু করে খাওয়া-দাওয়া—- সব কিছুই থাকে লিস্টে। থাকে প্যান্ডেল হপিং-এর প্রস্তুতি। তাই পুজোর মাস দেড়েক আগে থেকে-ই সন্ধানী চোখ খবর রাখে, কোন পাড়ায় কেমন চলছে প্রস্তুতি। পুজোয় যারা দল বেঁধে প্যান্ডেল হপিং করতে ভালবাসেন, তারা এবার অনায়াসে একপাক ঘুরে আসতে পারেন পদ্মনগর বিলপার শঙ্কর দিঘির পাড়ের পুজোয়। সেখানে চমক দেওয়ার মতো সব প্রস্তুতি নিচ্ছে আপনজন দুর্গা পুজা কমিটি। এবার শঙ্কর দিঘির পাড়ে পুজোমণ্ডপ হচ্ছে ডিজনি ল্যান্ড-এর আদলে। প্রায় তিন হাজার বর্গফুটের এই ডিজনিল্যান্ড-র পাশেই তৈরি হচ্ছে সাড়ে চার হাজার বর্গফুটের একটি ফলের বাগানও। সেখানে থোকা থোকা আঙুর, আপেল সহ বিভিন্ন ধরনের ফলমূল ঝুলে থাকবে গাছে !

না, এর একটাও নকল নয়। চাইলে-ই সেই বাগান থেকে টাটকা ফলের রসাস্বাদন করতে পারবেন দর্শনার্থীরা। পুকুরের আড়েবহরে এপার-ওপার জুড়ে জলের ওপর থাকবে ব্রিজের আদলে তিন-তিনটি সেলফি জোন। জলে থাকবে প্যাডেল বোট। এছাড়া অন্যান্য বছরের মতো বাহারি আলোকসজ্জা, আকর্ষণীয় প্রতিমা সহ পুকুরের জলে ফোয়ারা থাকবে এবছরও। ডিজনিল্যান্ড-র অন্তত ১০টি বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা হবে মণ্ডপে। থাকবে মিকিমাউস, টম অ্যান্ড জেরি, ডোরেমন-র মতো চরিত্রগুলি। মোট কথা, গল্প মনে হলেও খাস শিলচরের বুকে একটুকরো ডিজনিল্যান্ড বানিয়ে এবারও বাজিমাতের প্রস্তুতি নিচ্ছে আপনজন। রবিবার মণ্ডপস্থলে এক সাংবাদিক সম্মেলন ডেকে আপনজন দুর্গা পূজা কমিটির প্রচার সচিব শঙ্কর শীল, সভাপতি পরিমল পাল, সম্পাদক রঞ্জন রায়রা বলেন, বুদ্ধপূর্ণিমায় খুটি পূজা করে শুরু হয়েছে প্যান্ডেলের কাজ। সেই থেকে কাজ চলছে লাগাতার। পুজোর দিন যত দিন ঘনিয়ে আসছে বাড়ছে ব্যস্ততার বহর। তাঁরা জানান, এবারও পুজো হবে শাস্ত্রীয় প্রতিমায়। তারাপুর চাঁদমারি রোডে মায়ের মূর্তি গড়ছেন প্রতিমা শিল্পী শুকদেব পাল। প্রতিমার গায়ে থাকবে ঝিনুকের কারুকাজ। তবে দেবীর বসন, ঝিনুকের কারুকাজ হবে শঙ্কর দিঘির মণ্ডপে। তাই পুজোর বেশ কিছুদিন আগে দেবমূর্তি আনা হবে সেখানে। এতেও থাকবে অভিনবত্ব।

You might also like

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

কী সেটা? রঞ্জন রায় জানান, চাঁদমারি রোড থেকে দেবীমূর্তি মণ্ডপে আনার সময় ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হবে রাস্তা। ছেটানো হবে গঙ্গাজল। দেবী বিদায়ের বেলায় থাকবে চমক। তবে সেটা এখনই খোলসা করছেন না তাঁরা। মণ্ডপ উদ্বোধন হবে তৃতীয়ায়। প্রবেশপথ রাখা হবে পাঁচটি। মণ্ডপ সজ্জায় রয়েছেন স্থানীয় শিল্পী কঙ্কণ কংসবণিক। আলোক সজ্জায় বিপুল নাথ। তিনিও স্থানীয়। পুজো কমিটির কর্মকর্তা রঞ্জন রায় জানান, সপ্তম বছরে পা রেখেছে আপনজন ক্লাবের দুর্গা পুজো। এই ক’বছরেই শহরে পুজো আয়োজনে স্বকীয়তার ছাপ ফেলতে সক্ষম হয়েছেন তাঁরা। কৃষ্টি,ঐতিহ্য,পরম্পরা ও শিষ্টাচার বাদ দিয়ে বিজাতীয় উল্লাস যে সেলিব্রেশন হতে পারে না, বিগত দিনে পুজো আয়োজনের মাধ্যমে সেই বার্তাই দিয়েছে আপনজন।সাত্ত্বিকতা, আথিতেয়তা এবং পাড়ার সকলের ঐক্যবদ্ধ প্রয়াসই হচ্ছে এই পুজোর মূল চালিকাশক্তি।

তিনি আরও জানান, গত পুজোর পরই এবছরের থিম নিয়ে পাকা সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী সদস্যদের কাছ থেকে প্রতিদিন একটু একটু করে চাঁদা সংগ্রহ হয় বছরভর। পুজো আয়োজনে প্রায় ৪০ লক্ষ টাকার বাজেট স্থির হয়েছে এ বছর। এদিন অন্যান্যদের মধ্যে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আপনজন দুর্গা পূজা কমিটির কোষাধ্যক্ষ নবেন্দু পাল, দুই সহ-সভাপতি জহর পাল ও দীপক পাল, প্রণবাশিস কর, রঞ্জন পাল, নান্টু পাল, রাজীব পাল, অঞ্জন পাল, কল্যাণ শ্যাম, আবু পাল, তুহিন পাল প্রমুখ।

Tags: apanjondisneylanddurgapuja
Previous Post

কুশিয়ারকুলে গণরোষে বিধায়ক খলিল!

Next Post

নাবালিকার সঙ্গে যৌনাচার, শিলচরে গ্রেফতার যুবক

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
বচসার  জেরে  অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা , চাঞ্চল্য উধারবন্দে

নাবালিকার সঙ্গে যৌনাচার, শিলচরে গ্রেফতার যুবক

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?