Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home খেলাধুলো

লক্ষ্মীপুরে ইমানুয়েল ব্যাডমিন্টন শুরু ৩ জানুয়ারি

samayikprasanga by samayikprasanga
December 28, 2022
in খেলাধুলো
0
লক্ষ্মীপুরে ইমানুয়েল ব্যাডমিন্টন শুরু ৩ জানুয়ারি

সাংবাদিক সম্মেলনে উপস্থিত আয়োজক সংস্থার কর্মকর্তারা ।

You might also like

ডিএসএ-র মসনদ পুনরুদ্ধার অতনুর

রাজনৈতিক পোস্ট! ডিএসএ সচিবের অপসারন চাইলেন ২১ জন পদাধিকারী

অনুষ্ঠানকে বানচাল করার দুরভিসন্ধি ছিল ডিএসএ কর্মকর্তাদের, ঘটনার তদন্তের দাবি বাদশার

সাময়িক প্রসঙ্গ , লক্ষ্মীপুর, ২৮ ডিসেম্বরঃ ব্যাডমিন্টনের আসর বসছে লক্ষ্মীপুরে। সেখানে তৃতীয় ইমানুয়েল বয়স ভিত্তিক এবং ওপেন প্রাইজমানি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আগামী ৩-৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর ব্যবস্থাপনায় রয়েছে লক্ষীপুর ডি এস এ। পাঁচ দিনের এই আসর বসবে পয়লাপুলের ইমানুয়েল এইচ এস স্কুল ক্যাম্পাসে। এর জন্য স্কুল প্রাঙ্গনে অস্থায়ী ইন্ডোর তৈরি করা হচ্ছে। বুধবার দুপুরে স্কুল ভবনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানান স্কুলের অধ্যক্ষ উরিরাই সিং। তিনি বলেন, লক্ষীপুর সমষ্টিতে ব্যাডমিন্টনের প্রতিভা রয়েছে।  তাদের সুযোগ করে দিতেই এই আয়োজন। বিগত দুটি বছরে ভাল সাড়া পেয়েছে তাদের টুর্নামেন্ট। গত বছর এর আয়োজন করা হয়নি নানা কারণে। এবার ডি এস এ র সাপোর্ট রয়েছে। ফলে আরও বেশি মাত্রায় শাটলার অংশ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।শুরুতে বক্তব্য রাখার সময় লক্ষীপুর ডি এস এ র সচিব দেবব্রত পাল বলেন, অনূর্ধ্ব ১৩,১৫,১৭ ছেলে ও মেয়েদের সিঙ্গলস ব্যাডমিন্টন হবে। ডাবলস খেলা হবে ওপেন পুরুষ গ্রুপে। শুধু ওপেন ডাবলসে প্রাইজমানি দেওয়া হবে।চ্যাম্পিয়নদের ৬ হাজার ও রানার্স দলকে ৪ হাজার টাকা সহ ট্রফি দিয়ে পুরস্কৃত করা হবে। তবে বয়স ভিত্তিক টুর্নামেন্টের বিজয়ীদের দেওয়া হবে ট্রফি। তিনি আরও বলেন, এই আসর থেকে জেলা দল গঠন করা হবে আন্তঃ জেলা আসরের জন্য। টুর্নামেন্টের স্পনসর ইমানুয়েল এইচ এস স্কুল। সহকারী অধ্যক্ষ হাজেল সিংহ বলেন, এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে এখানকার শাটলারদের  রাজ্য ও জাতীয় দলে খেলার সুযোগ করে দেওয়া। তবেই সার্থক হবে টুর্নামেন্ট। পাশাপাশি জানান, এবারের এন্ট্রি ফি র পুরোটাই দেওয়া হবে কাছাড় ক্যান্সার হাসপাতালে। আগামী ৩ জানুয়ারি বিকেল তিনটেয় টুর্নামেন্টের উদ্বোধন করবেন লক্ষীপুর ডি এস এ র সভাপতি রাজদীপ গোয়ালা। আমন্ত্রণ জানানো হয়েছে ডাঃ রবি কান্নানকে। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে হবে বেস্ট অফ থ্রি গেম। এর আগে পর্যন্ত এক গেমের ম্যাচ হবে বলে জানিয়েছেন ম্যানেজার আর শঙ্কর। এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন যশবন্ত সিং, লক্ষীপুর ডি এস এ র ক্রিকেট সচিব মিঠন দে, আম্পায়ার সচিব বিশ্বজিৎ সিং এবং ভারপ্রাপ্ত ইন্ডোর সচিব প্রণব আচার্য।

Tags: badmintonlakhipur Sports
Previous Post

ত্রিপুরায় আরেক বিজেপি বিধায়কের পদত্যাগ

Next Post

মেসির সাফল্যের গল্পের সাক্ষী হয়ে থাকল সাল ২০২২

Related Posts

ডিএসএ-র মসনদ পুনরুদ্ধার অতনুর
slider

ডিএসএ-র মসনদ পুনরুদ্ধার অতনুর

by samayikprasanga
August 9, 2025
রাজনৈতিক পোস্ট! ডিএসএ সচিবের অপসারন চাইলেন ২১ জন পদাধিকারী
slider

রাজনৈতিক পোস্ট! ডিএসএ সচিবের অপসারন চাইলেন ২১ জন পদাধিকারী

by samayikprasanga
May 29, 2025
অনুষ্ঠানকে বানচাল করার দুরভিসন্ধি ছিল ডিএসএ কর্মকর্তাদের, ঘটনার তদন্তের দাবি বাদশার
slider

অনুষ্ঠানকে বানচাল করার দুরভিসন্ধি ছিল ডিএসএ কর্মকর্তাদের, ঘটনার তদন্তের দাবি বাদশার

by samayikprasanga
April 9, 2025
বাকস মিডিয়া ক্রিকেট ফেস্ট শুরু বুধবার
slider

বাকস মিডিয়া ক্রিকেট ফেস্ট শুরু বুধবার

by samayikprasanga
April 8, 2025
বাকস মিডিয়া ক্রিকেট ফেস্টের লটারি অনুষ্ঠিত
খেলাধুলো

বাকস মিডিয়া ক্রিকেট ফেস্টের লটারি অনুষ্ঠিত

by samayikprasanga
March 30, 2025
Next Post
মেসির সাফল্যের গল্পের সাক্ষী হয়ে থাকল সাল ২০২২

মেসির সাফল্যের গল্পের সাক্ষী হয়ে থাকল সাল ২০২২

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?