Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

রাত দুপুরে রক্তে লাল কাটিগড়া, টিপারের ধাক্কায় পিষ্ট পিয়াগো, হত তিন, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ

samayikprasanga by samayikprasanga
August 21, 2022
in অসম
0

দুর্ঘটনায় মুচড়ে যাওয়া পিয়াগো অটো।

আব্দুস সুবহান লস্কর

কাটিগড়া, ২১ আগস্ট : রাত দুপুরে রক্তে লাল হল কাটিগড়া। ফের দ্রুতগামী টিপারের ধাক্কায় নিভে গেল তিন তিনটি জীবনদীপ। মৃত্যু সজ্জায় আরও ৫ জন। ঘটনা শনিবার মাঝ রাতে। ভাংগারপারে জল জীবন মিশনের কাজ সেরে পিয়াগো অটো করে বাড়ি ফেরার পথে শনিবার রাত দেড়টা নাগাদ কাতিরাইল টিকরপাড়ায় ঘটে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা। বিপরিত দিক থেকে আসা দ্রুতগামী এক টিপার পিষ্ট করে দেয় শ্রমিক বোঝাই অটোটিকে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন যথাক্রমে রাজন দাস (২৪) বাড়ি কাটিগড়া ৩য় খন্ড, ইয়াসিন আহমেদ (৪৮) বাড়ি কাটিগড়া ৩য় খন্ড, বিলাল উদ্দিন লস্কর (৪০) বাড়ি তেলিটিকর। মারাত্বক জখম হয়ে শিলচর মেডিক্যাল কলেজে মৃত্যু সজ্জায় বাপ্পি মালাকার, বিরাজ দাস, কুবাদ উদ্দিন, তাজ উদ্দিন, সেলিম উদ্দিন। রাতের সুযোগে ঘাতক ডাম্পার চালক পালিয়ে যায়।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

ঘটনার পরই উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করেন। তবে নিয়োগ কমিশনের লিখিত পরীক্ষায় ছাত্রছাত্রীর দুর্ভোগের কথা মাথায় রেখে কাটিগড়ার থানার ওসি নবকুমার সইকিয়ার অনুরোধে প্রায় দুঘন্ঠা পর জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করেন উত্তেজিত জনতা। এদিকে কাটিগড়া পুলিশ মরদেহ নিয়ে থানায় পৌছাতেই দেখা যায় আরও এক হৃদয় বিদারক ঘটনা। নিজের আপন জনের এমন করুণ মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়েন নিকটাত্বীয়রা। রাজন দাসের তিন শিশু সন্তান নিয়ে তার সহধর্মিনী থানায় রাখা স্বামীর মরদেহ জড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। রাজনের পরিবারে সেই একমাত্র উপার্জনের মাধ্যম। দিন মজুরের কাজ করে তিন সন্তান ও স্ত্রীর মুখে দু মুঠো ভাত তুলে দিত রাজন। শনিবারও কাজে যায় রাজন। কিন্তু ভাগ্যের নিষ্টুর পরিহাস, রাত দুপুরে রাজপথ থেকে তুলে আনতে হল তার রক্তমাখা মরদেহ। সিঁথির সিঁদুর হারালো তার সহধর্মিনী। পিতৃহারা হল সন্তানরা। আর কতো মায়ের সিঁথির সিঁদুর হারালে, আর কত মায়ের বক্ষ উজার হলে, আর কত সন্তান পিতা মাতা হারা হলে হুস ফিরবে আসাম সরকারের পরিবহন বিভাগের? তা আজ লক্ষ টাকার প্রশ্ন।

ঘাতক টিপার।

গোটা কাটিগড়ায় কয়েক হাজার অটো, পিয়াগো অটো সহ যাত্রীবাহী গাড়ি রয়েছে যাদের বৈধ কাগজপত্র তো নেই ই, নেই চালকের ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত। এসব পরীক্ষার দায়িত্ব যাদের উপ সেই পরিবহন আধিকারিকদের কাটিগড়ার দিগরখালে কোম্বাইন চেক গেট ছাড়া তো এদের দেখাই মেলে না। অবশ্য বড়সড় দুর্ঘটনার পর তারা বিলাশ বহুল গাড়িতে চেপে কাটিগড়ায় আসেন এবং সে সময় তাদের বেশ হম্বিতম্বি নজরে আসে। দিন কয়েকের মধ্যেই সব শেষ। মূল স্রোতে ফেরে কাটিগড়া। নিয়মের চেয়ে অনেক বেশী যাত্রী বোঝাই করে চলে অটো সহ অন্যান্য ছোট গাড়ি। নিয়মের চেয়ে অনেক বেশী পাথর, লাইম স্টোন ইত্যাদি বোঝাই টিপার দুর্বার গতিতে জাতীয় সড়ক দাপিয়ে বেড়ায়। কিন্তু এসব দেখভালের দায়িত্বে থাকা পরিবহন বিভাগ তো শীত ঘুমে!

Tags: Katigorah PoliceRoad Accident
Previous Post

বদলি কাছাড়ের পুলিশ সুপার রমণদীপ কৌর

Next Post

অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু, অভিযুক্ত স্বামী ও শাশুড়ি

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post

অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু, অভিযুক্ত স্বামী ও শাশুড়ি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?