Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

রাজ্যে বরাকের তিন জেলার অবস্থান তলানিতে

‘করোনা ব্যাচ’, তাই কমেছে পাশের হার!

samayikprasanga by samayikprasanga
June 7, 2023
in slider, অসম
0
রাজ্যে বরাকের তিন জেলার অবস্থান তলানিতে

অনলাইন ডেস্ক : এবারের মাধ্যমিকে মেধাতালিকায় জ্বলজ্বল করছিল বরাক উপত্যকার চার কন্যার নাম। তবে উচ্চমাধ্যমিকে মুখ রক্ষা হল শুধু এক রত্নে। হাইলাকান্দি প্যারামাউন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের জাহাঙ্গীর আলম চৌধুরী বাণিজ্য শাখায় তৃতীয়স্থান অধিকার করে মুখরক্ষা করল গোটা বরাক উপত্যকার। এক জাহাঙ্গিরে মুখ রক্ষা হলেও সামগ্রিকভাবে উপত্যকার পরীক্ষার্থীদের প্রদর্শন মোটেই আশানুরূপ নয়। পাশের নিরিখে কলা, বাণিজ্য এবং বিজ্ঞান শাখায় রাজ্যের ৩১টি জেলার মধ্যে উপত্যকার তিন জেলাই ক্রমপর্যায়ে রয়েছে প্রথম দশটি স্থানের বাইরে। এর মধ্যে আবার প্রথম কুড়িটি স্থানের মধ্যে রয়েছে শুধু বিজ্ঞান ও বাণিজ্য শাখায় কাছাড় এবং কলা শাখায় করিমগঞ্জ। উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে যে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে তাতে দেখা গেছে তিনটি শাখায়ই এবার রাজ্যে কমেছে পাশের হার। তবে এবারের ফলাফল উপত্যকার শৈক্ষিক মহলের উদ্বেগ বাড়িয়েছে, জেলাওয়াড়ি হিসেবে তিন জেলার অবস্থান।

কলা শাখায় এবার ৩১টি জেলার মধ্যে কাছাড়ের অবস্থান ২৮ নম্বরে, করিমগঞ্জের ২০ এবং হাইলাকান্দির ২৫ নম্বরে। বিজ্ঞান শাখায় কাছাড় ১৩ নম্বরে, করিমগঞ্জ ২৩ নম্বরে এবং হাইলাকান্দি রয়েছে ২৯ নম্বর স্থানে। বাণিজ্য শাখায় কাছাড় ১৯ নম্বরে, করিমগঞ্জ ২৭ নম্বরে এবং হাইলাকান্দি রয়েছে ২৫ নম্বর স্থানে। এসবের মাঝে আরও উল্লেখ্যনীয় তথ্য হল, গত বছরের সঙ্গে তুলনায় উপত্যকায় শুধু হাইলাকান্দিতে বাণিজ্য শাখায় বেড়েছে পাশের হার।  হাইলাকান্দিতে অন্য দুই শাখা বিজ্ঞান ও কলা এবং কাছাড় ও করিমগঞ্জে তিনটি শাখায়ই গত বছরের তুলনায় অনেকটাই কমেছে পাশের হার।

You might also like

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

গত বছর কাছাড়ে কলা শাখায় পাশের হার ছিল ৬৪’০৯ শতাংশ, এবার কমে দাঁড়িয়েছে ৫৩’৯২ শতাংশ। বিজ্ঞান শাখায় গত বছরের ৯১’৭৯ শতাংশের স্থলে এবার ৮৫’৪৬ শতাংশ এবং বাণিজ্য শাখায় গত বছর জেলায় যেখানে পাশের হার ছিল ৮৭’০৫ শতাংশ এবার তা কমে এসে দাঁড়িয়েছে ৭৯’৬২ শতাংশে। করিমগঞ্জে গত বছর কলা শাখায় পাশের হার ছিল ৮৩’৭৯ শতাংশ, বিজ্ঞান শাখায় ৯২’১৪ শতাংশ এবং বাণিজ্য শাখায় ৮৩’৯৬ শতাংশ। সেইস্থলে এবার কলা শাখায় পাস করেছে ৭১’৩৫ শতাংশ, বিজ্ঞান শাখায় ৮১’০২ শতাংশ এবং বাণিজ্য শাখায় ৬৯’০৪ শতাংশ।

হাইলাকান্দিতে গত বছর কলা শাখায় ৭৫’৮৫ শতাংশ, বিজ্ঞান শাখায় ৭২’৩৯ শতাংশ এবং বাণিজ্য শাখায় পাশ করেছিল ৬২’০২ শতাংশ পরীক্ষার্থী। সেই স্থলে এবারের পরিসংখ্যান হল কলা শাখায় ৬০’৬২ শতাংশ, বিজ্ঞান শাখায় ৬৯’০১ শতাংশ এবং বাণিজ্য শাখায় ৭০’২৫ শতাংশ। ফলাফলে উপত্যকার তিন জেলার এমন অধঃপতন নিয়ে বিভিন্ন স্কুলের শিক্ষকদের বক্তব্য, এবার পরীক্ষা দিয়েছে “করোনা ব্যাচ”। পরীক্ষা বিনে মাধ্যমিক উত্তীর্ণ হওয়া ব্যাচের পড়ুয়ারা এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছে। তাই ফলাফল খারাপ হয়েছে। তবে রাজ্যের অন্যান্য জেলায়ও তো পরীক্ষা দিয়েছে সেই “করোনা ব্যাচ”-এর পড়ুয়ারাই। সামগ্রিকভাবে রাজ্যে পাশের‌ হার কমলেও অন্যান্য জেলায় কমেনি এতটা। আর গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে জেলাওয়াড়ি হিসেবে উপত্যকার জেলাগুলোর অবস্থান মোটেই আশানুরূপ নয়। এ নিয়ে প্রশ্ন করলে কারও কাছেই কোনও যুক্তিসঙ্গত উত্তর মেলেনি।

এ নিয়ে শিক্ষানুরাগী মহলের অভিমত, গত কয়েক বছরে উপত্যকায় শিক্ষাক্ষেত্রের মানদন্ড ক্রমশই নিম্নমুখী, তা স্পষ্ট হয়ে উঠছে পরিসংখ্যান থেকেই। এই মুহূর্তেই এনিয়ে হাল না ধরলে হয়তো অদূর ভবিষ্যতে জেলাওয়াড়ি তালিকায় একেবারে শেষের তিনটি স্থান নির্দিষ্ট হয়ে যাবে উপত্যকার তিন জেলার জন্য।

Tags: AhsecAssam EducationBarak Valley NewsHS Result
Previous Post

অধ্যক্ষের বাসভবনের সামনে গাছের নিচে বিধায়ক কমলাক্ষ

Next Post

পরিবেশ দিবসে ‘গ্রিন অরণ্য’-র সচেতনতামূলক অনুষ্ঠান

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
পরিবেশ দিবসে ‘গ্রিন অরণ্য’-র সচেতনতামূলক অনুষ্ঠান

পরিবেশ দিবসে ‘গ্রিন অরণ্য’-র সচেতনতামূলক অনুষ্ঠান

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?