Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

রক্তহীনতায় আক্রান্ত রাজ্যের ৬৮.৪ শতাংশ শিশু

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে অসমের এক শোচনীয় চিত্র

samayikprasanga by samayikprasanga
December 27, 2022
in slider, অসম, জাতীয়
0
রক্তহীনতায় আক্রান্ত রাজ্যের ৬৮.৪ শতাংশ শিশু

সাময়িক প্রসঙ্গ, গুয়াহাটি,  ২৭ ডিসেম্বর : শাসক বিজেপি সরকারের আমলে সমগ্র রাজ্যে সকল ক্ষেত্রে সর্বাংগীন উন্নতির ঢাকডোল পিটিয়ে আসা সরকারের আরও একটি বিফলতা প্রকাশ্যে এল বছরের অন্তিম লগ্নে। দেশ কিংবা একটি রাজ্যের ভিত সবল হতে হলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দুটি খন্ড হচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষা। যে সময় শিক্ষা ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখে সেই সময়েই স্বাস্থ্য কেবল ভবিষ্যতেই নয় বরং বর্তমানের প্রজন্মকে সুরক্ষার দায়িত্ব হাতে নেয়। আর একথা ভারতবর্ষ সাবলিলভাবে বুঝতে সক্ষম হয়েছিল কোভিড কালে। ঠিক এই সময়েই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে অসমের এক শোচনীয় চিত্র।

এই প্রতিবেদন অনুসারে, রাজ্যে পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে রক্তহীনতায় আক্রান্ত শিশুর সংখ্যা। লক্ষ্যনীয়ভাবে গত পাঁচ বছরের ব্যবধানে দেশের অন্য রাজ্যে রক্তহীনতায় আক্রান্ত শিশুর সংখ্যা হ্রাস পেলেও অসমে প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এই সংখ্যা।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২০-২১ সালে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের শিশুদের মধ্যে ৬৮ দশমিক ৪ শতাংশ রক্তহীনতায় আক্রান্ত। অর্থাৎ মাত্র পাঁচ বছরের ব্যবধানে অসমে রক্তহীনতায় আক্রান্ত শিশুর সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি হয়েছে। রাজ্যের জন্য এটি এক উদ্বেগজনক বিষয়। মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সহ সরকারের মুখপাত্ররা রাজ্যের স্বাস্থ্য খন্ডে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে দাবি করে আসছেন, সেই সময়েই এই পরিসংখ্যান চিন্তণীয়  বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Tags: Assam Govt.Assam NewsBlood Deficiency ChildChildren in Assam
Previous Post

লক্কাধিক টাকায় বিক্রি অসমের গোল্ডেন চা

Next Post

গান্ধীমেলার বরাত নিয়ে অনিয়ম, সরব বিডিএফ

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
গান্ধীমেলার বরাত নিয়ে অনিয়ম, সরব বিডিএফ

গান্ধীমেলার বরাত নিয়ে অনিয়ম, সরব বিডিএফ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?