Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মেঘালয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে হামলা, আহত ৫ নিরাপত্তা রক্ষী

উত্তপ্ত গারো পাহাড়, জারি নাইট কার্ফু

samayikprasanga by samayikprasanga
July 25, 2023
in slider, অসম, জাতীয়, বরাক উপত্যকা
0
মেঘালয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে হামলা, আহত ৫ নিরাপত্তা রক্ষী

You might also like

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

অনলাইন ডেস্ক : মণিপুরের পর এবার উত্তপ্ত গারো পাহাড়। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার কার্যালয়ে হামলা চালালো উত্তেজিত জনতা। সে-সময় কার্যালয়ে-ই  ছিলেন মুখ্যমন্ত্রী সাংমা। তিনি বরাতজোরে রক্ষা পেলেও হামলাকারীদের আক্রমণে গুরুতর আহত হয়েছেন তাঁর ৫ নিরাপত্তা রক্ষী। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে মেঘালয়ের তুরায়। পরিস্থিতি সামাল দিতে কাঁদানেগ্যাস ছুড়তে হয়েছে পুলিশকে। ‘নাইট কার্ফু’ জারি করেছে প্রশাসন। সবমিলিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে গারো পাহাড়ে।
তুরা শহরকে রাজ্যের শীতকালীন রাজধানী করার দাবিতে কত কয়েকদিন ধরে অনশন করছে গারো পাহাড়ের বেশ কয়েকটি সংগঠন। এছাড়া রাজ্যে একটি পূর্ববর্তী রোস্টার সিস্টেম অর্থাৎ পালাক্রমে কোন ব্যক্তি কী কাজ করবেন, সেই তালিকা পুনর্বহালের দাবিও করে আসছেন তারা। সূত্রের খবর, এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী সাংমা তুরাতে তাঁর কার্যালয়ে একাংশ বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক করছিলেন। তখন বাইরে থাকা বিক্ষোভকারিদের একটি বড় অংশ কার্যালয় ঘেরাও এবং প্রবেশ পথ অবরোধ করে। একসময় পাথর ছুঁড়তে থাকে তারা। এই হামলায় আহত হন মুখ্যমন্ত্রীর সুরক্ষায় নিয়োজিত পাঁচ নিরাপত্তাকর্মী। পরে অবশ্য কাঁদানেগ্যাস ছুড়ে  বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ। জারি করা হয় নাইট কার্ফু। মুখ্যমন্ত্রীর কার্যালয় (সিএমও) জানিয়েছে যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও তা এখনও উত্তেজনাপূর্ণ।
এদিকে, হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন সাংমা। পাশাপাশি আহত নিরাপত্তা রক্ষীদের চিকিৎসা বাবদ এককালীন ৫০ হাজার টাকার অর্থসাহায্যও ঘোষণা করেছেন তিনি।
সূত্রের দাবি, যখন হামলা চালানো হয়, সে-সময়  তিন ঘন্টারও বেশি সময় ধরে সুশীল সমাজের গোষ্ঠীগুলির সঙ্গে কথা বলছিলেন মুখ্যমন্ত্রী সাংমা। এতে স্পষ্ট, হামলাকারীরা আন্দোলনকারী দলগুলির সঙ্গে যুক্ত নয়।
Tags: Assam-MeghalayaMaghalaya Assemblymeghalaya policeTura news
Previous Post

ডিলিমিটেশন প্রক্রিয়ায় স্থগিতাদেশে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

Next Post

কাছাড়ে পুলিশের গুলিতে ঘায়েল মাদক পাচারকারী

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
কাছাড়ে পুলিশের গুলিতে ঘায়েল মাদক পাচারকারী

কাছাড়ে পুলিশের গুলিতে ঘায়েল মাদক পাচারকারী

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?