Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মনিয়ারখালে অমৃত সরোবর যোজনার পুকুর খননকে ঘিরে উত্তেজনা, নালিশ জেলাশাসককে

samayikprasanga by samayikprasanga
February 16, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
মনিয়ারখালে অমৃত সরোবর যোজনার পুকুর খননকে ঘিরে উত্তেজনা, নালিশ জেলাশাসককে

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

অনলাইন ডেস্ক : অমৃত সরোবর যোজনার অধীনে পুকুর খননকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে পালংঘাট ব্লকের মনিয়ারখাল এলাকায়। শ্রমিকদের নামে আবন্টিত জমিতে জবরদস্তি পুকুর খনন করা হচ্ছে বলে অভিযোগ এনে বৃহস্পতিবার বিডিওর বিরুদ্ধে নালিশ জানানো হয়েছে জেলা শাসকের কাছে।
মনিয়ারখাল জিপির প্রাক্তন সভাপতি মদন গৌড় সহ এলাকার বাসিন্দা মাখন নায়েক, ময়না রবিদাস ও কিশোর গোয়ালা সহ অন্যান্যরা এদিন জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করে তুলে দেন এক স্মারকপত্র। মদন গৌড়রা ক্ষোভের সুরে বলেন, গতকাল বুধবার হঠাৎ করে পালংঘাট ব্লকের বিডিও পুকুর খোদাইয়ের জন্য তাদের ক্ষেতের জমিতে এক্সেভেটর লাগিয়ে খোড়াখুড়ি শুরু করান।
যদিও এসব জমি সেই ১৯৭৬ সালে সরকারের পক্ষ থেকে শ্রমিকদের নামে আবন্টণ করা হয়েছে। তারা এসব জমির বিপরীতে খাজনাও দিয়ে আসছেন। বিডিওকে এসব কথা জানালেও তিনি পাত্তা দিতে রাজি হচ্ছেন না। তাই তারা জেলা শাসকের কাছে তাদের জমিতে পুকুর খোদাই বন্ধ করার জন্য ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন।
মদন বাবুরা আরও বলেন, বিডিও তাদের জমিতে ঘুরাঘুরি বন্ধ না করলে গড়ে তোলা হবে বৃহত্তর আন্দোলন। এবং এর জেরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে দায়ী হবে প্রশাসন।

Tags: amrit sarobar schemcachar DCCachar District AdministrationCM Himanta Bishwa Sharma
Previous Post

অবৈধভাবে বর্ধিতহারে ক্রুইজারের ভাড়া, ক্ষোভ যাত্রীদের

Next Post

প্রধানমন্ত্রী আবাসের টাকা অন্য কাজে ব্যবহার না করার আহবান মন্ত্রী পরিমলের

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
প্রধানমন্ত্রী আবাসের টাকা অন্য কাজে ব্যবহার না করার আহবান মন্ত্রী পরিমলের

প্রধানমন্ত্রী আবাসের টাকা অন্য কাজে ব্যবহার না করার আহবান মন্ত্রী পরিমলের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?