Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মনিপুর থেকে অপহৃত দুই ট্রাক চালক উদ্ধার

samayikprasanga by samayikprasanga
January 19, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
মনিপুর থেকে অপহৃত দুই ট্রাক চালক উদ্ধার

You might also like

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

অনলাইন ডেস্ক : মনিপুর থেকে অপহৃত কাছাড় জেলার দুজন ট্রাক চালককে অক্ষত অবস্থায় উদ্ধার। গতকাল শনিবার রাতে অসম মনিপুর সীমান্তবর্তী ঘন জঙ্গল থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য জিরিঘাট থানা এলাকার লক্ষীছড়ার বাসিন্দা ট্রাক চালক নাসির উদ্দিন ও কচুদরম থানা এলাকার গঙ্গানগরের রিজুল হক ঝান্ডু কনষ্ট্রাকশন কোম্পানির সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ে ইম্পলে গিয়েছিলেন।গত ৬ জানুয়ারি ফিরে আসার পথে মনিপুর রাজ‍্যের তামেংলং জেলার কানপুনদাই নামক স্থানে ট্রাক চালক নাসির ও রিজুল অপহরণের শিকার হয়েছিলেন। পাচজনের অস্ত্রধারী দল তাদের কে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর দুটি পরিবারে মুক্তিপণ দাবি করা হয়। লক্ষীছড়া ও গঙ্গানগরের ট্রাক চালক তামেংলং থেকে অপহরণ ও মুক্তিপণ দাবির বিষয়টি কাছাড় পুলিশের দৃষ্টিগোচর হয়। এনিয়ে কাছাড় জেলা পুলিশ সুপার নোমাল মহাতো তামেংলং ও জিরিবাম পুলিশের সঙ্গে সহযোগিতা করে ট্রাক চালক দ্বয় কে উদ্ধার করতে তৎপরতা শুরু করেন। দুই রাজ‍্যের পুলিশ ও ৩৮ আসাম রাইফেলস বাহিনী যৌথভাবে এদের উদ্ধার করতে সার্চ অপারেশন শুরু করে। পুলিশ ও আসাম রাইফেলস এর যৌথ অভিযানে অপহরণকারীরা শনিবার রাতে অপহৃত দুই ট্রাক চালককে আন্তরাজ‍্য সীমান্তের জঙ্গলে ছেড়ে দিতে বাধ্য হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার নোমাল মহাতো। জঙ্গল থেকে তাদের কে উদ্ধার করে জিরিঘাট থানায় নিয়ে আসা হয়। পরে পুলিশের সহযোগিতায় তাদের কে শারীরিক চিকিৎসা করে পরিবারের কাছে সমঝে দেওয়া হয়েছে। অপহৃতরা বলেন পাচজনের বন্দুকধারীরা তাদের কে অপহরণ করে জঙ্গলে নিয়ে যায়। ১৩ দিন ধরে তাদের কে জঙ্গলেই রাখা হয়েছে। তবে মারধর করে নি বলে জানান তারা। দুজন ট্রাক চালক অক্ষত উদ্ধারে দুটি পরিবারে স্বস্তি ফিরে এসেছে।

Tags: Assam Policecachar sp
Previous Post

সড়ক দুর্ঘটনায় বানরের মৃত্যু, সংরক্ষণে ব্যর্থ বন বিভাগ

Next Post

শিলচরে সেতুর উপর সিলিন্ডার ফেটে আহত গ্যাসবেলুন বিক্রেতা

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
শিলচরে সেতুর উপর সিলিন্ডার ফেটে আহত গ্যাসবেলুন বিক্রেতা

শিলচরে সেতুর উপর সিলিন্ডার ফেটে আহত গ্যাসবেলুন বিক্রেতা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?