Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মনিপুরের চক্রের সঙ্গে সংযোগ ধৃত আমিনুলের, পলাতক সঙ্গী জিয়াউল

samayikprasanga by samayikprasanga
November 7, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
মনিপুরের চক্রের সঙ্গে সংযোগ           ধৃত আমিনুলের, পলাতক সঙ্গী জিয়াউল

অনলাইন ডেস্ক : বুধবার শহর সংলগ্ন রংপুরে জালনোট সহ যুবককে পাকড়াও করার পর কোথা থেকে এসব নোট আনা হয়েছে এনিয়ে খোঁজখবর চালাচ্ছে পুলিশ। তবে এ পর্যন্ত পুলিশের কাছে যে তথ্য এসেছে, সে অনুযায়ী জাল নোট ব্যবহার করে গাড়ি ক্রয়ের কারবার করতো ধৃত আমিনুল রহমান লস্কর (৩৭) ও সঙ্গী জিয়াউল হক লস্কর। জিয়াউলকে বর্তমানে পুলিশ খুঁজছে, সে গা-ঢাকা দিয়ে রয়েছে।

ধৃত আমিনুল রংপুর দ্বিতীয় খন্ড এলাকার বাসিন্দা। বুধবার পাঁচ লক্ষ টাকার জাল নোট নিয়ে যাওয়ার সময় রংপুরেই পুলিশ তাকে পাকড়াও করে।

You might also like

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হয়। আদালতের অনুমতিতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করতে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ হেফাজতে। জানা গেছে আমিনুল এপর্যন্ত জিজ্ঞাসাবাদের জবাবে জানিয়েছে তাকে জাল নোট দিয়েছিল রংপুর দ্বিতীয় খন্ড এলাকারই জিয়াউল হক লস্কর নামে অন্য এক যুবক। তবে কোথায় কাকে এসব সমঝে দিতে যাচ্ছিল এনিয়ে আমিনুল এখনও কিছু খোলসা করেনি।

পুলিশের এক সূত্র জানান, জিয়াউলের খোঁজে তার বাড়িতে অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি। আমিনুল ধরা পড়ার খবর পেয়ে সে গা ঢাকা দিয়েছে। সূত্রটি জানান, জিয়াউল একজন পুরানো গাড়ির ব্যবসায়ী, আমিনুল তার সঙ্গী। প্রতিবেশী রাজ্য মনিপুরের অপরাধী চক্রের সঙ্গে তাদের সংযোগ রয়েছে। অনুমান করা হচ্ছে, মনিপুর থেকেই তারা এনেছিল জাল নোট। খুব সম্ভবত প্রতারণা করে জাল নোটের মাধ্যমে পুরানো গাড়ি ক্রয় করতে তারা মনিপুর থেকে এনেছিল জাল নোট। পলাতক জিয়াউল সম্পর্কে জানা গেছে, এর আগে পুলিশ একবার তাকে গ্রেফতার করেছিল।

এদিকে এক বিশেষ সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে উৎসবের মরশুমে যেভাবে বিভিন্ন স্থানে ঝান্ডি মুন্ডার আসর বসছে, বাজারে জাল নোট চালানোর জন্য সেসব আসরকেও টার্গেট করছে এক চক্র। সূত্রটির কথায়, জালনোট চক্রের লোকেরা বিভিন্ন ঝান্ডিমুন্ডার আসরে ব্যবহার করছে জাল নোট। এভাবে তা ছড়িয়ে পড়ছে বাজারে।

Tags: Assam PoliceFake note
Previous Post

বাইক নয়, অজ্ঞাতপরিচয় স্কুটির ধাক্কায় প্রাণ গেছে পিআর চন্দের!

Next Post

বদরপুর স্টেশনে যাত্রী বিক্ষোভ

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
বদরপুর স্টেশনে যাত্রী বিক্ষোভ

বদরপুর স্টেশনে যাত্রী বিক্ষোভ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?