Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ভোটের দিনক্ষণ ঘোষণা কমিশনের, বরাকে নির্বাচন ২৬ এপ্রিল

৭ দফায় ভোট শুরু ১৯ জুন, ফলাফল ৪ জুন

samayikprasanga by samayikprasanga
March 16, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
ভোটের দিনক্ষণ ঘোষণা কমিশনের, বরাকে নির্বাচন ২৬ এপ্রিল

অনলাইন ডেস্ক : প্রতীক্ষার অবসান। দেশের ১৮তম লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের। শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা কমিশনের ফুল বেঞ্চের। এ বছর দেশের সাধারণ নির্বাচন হবে ৭ দফায়। প্রথম দফার ভোট ১৯ এপ্রিল। লোকসভার ফল ঘোষণা ৪ জুন। অসমে নির্বাচন হবে তিন দফায়। প্রথম দফায় নির্বাচন হবে কাজিরাঙা, শোনিতপুর, লখিমপুর, ডিব্রুগড় এবং যোরহাটে। বরাকে নির্বাচন হবে দ্বিতীয় দফা অর্থাৎ ২৬ এপ্রিল। করিমগঞ্জ, শিলচরের পাশাপাশি দরং – ওদালগুড়ি, ডিফু এবং নগাওয়ে এদিন লোকসভা ভোট হবে। তৃতীয় দফা অর্থাৎ ৭ মে কোকরাঝাড়, ধুবড়ি, বরপেটা, গুয়াহাটিতে হবে নির্বাচন।

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এদিন জানিয়েছেন, এই মুহূর্তে দেশে প্রায় ৯৬.৮০ কোটি ভোটার রয়েছেন। নতুন ভোটার প্রায় ১ কোটি ৮০ লক্ষ। যুব ভোটারের (২০-২৯ বছর বয়সি) সংখ্যা ১৯.৭৪ কোটি। এবার ৮৫ বছরের বেশি বয়সি ভোটারের সংখ্যা ৮২ লক্ষ। মোট পুরুষ ভোটার ৪৯.৭০ কোটি। এ বছর মহিলা ভোটার ৪৭.১০ কোটি। তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার ভোটারের সংখ্যা প্রায় ৪৮ হাজার। ভোটকেন্দ্রের সংখ্যা প্রায় সাড়ে ১০ লক্ষ। এ বছর নির্বাচনে ইভিএম ব্যবহার হবে ৫৫ লক্ষ।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

কমিশনের ঘোষণা করা সূচি:

প্রথম দফা: (১০২ কেন্দ্র)

তারিখ: ১৯ এপ্রিল

দ্বিতীয় দফা: (৮৯ কেন্দ্র)

তারিখ: ২৬ এপ্রিল

তৃতীয় দফা: (৯৪ কেন্দ্র)

তারিখ: ৭ মে

চতুর্থ দফা: (৯৬ কেন্দ্র)

তারিখ: ১৩ মে

পঞ্চম দফা: (৪৯ কেন্দ্র)

তারিখ: ২০ মে

ষষ্ঠ দফা: (৫৭ কেন্দ্র)

তারিখ: ২৫ মে

সপ্তম দফা: (৫৭ কেন্দ্র)

তারিখ: ১ জুন

ভোটগণনা: ৪ জুন।

সুষ্ঠু নির্বাচনের জন্য সবরকম বন্দোবস্ত করছে নির্বাচন কমিশন। রাজীব কুমার জানিয়েছেন, ভোটে যতদূর সম্ভব কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে। কোনও রাজ্যেই কোনও চুক্তিভিত্তিক কর্মীকে ভোটের কাজে ব্যবহার করা যাবে না। সোশাল মিডিয়া, টেলিভিশনের মাধ্যমেও নজর রাখা হবে। অ্যাপের মাধ্যমে বেনিয়মের অভিযোগ পেলে ১০০ মিনিটের মধ্যে সমাধান করা হবে। কমিশন ভোট ঘোষণা করে দেওয়ার অর্থ আজ থেকেই কার্যকর হয়ে গেল নির্বাচনী আচরণবিধি। অর্থাৎ গোটা দেশের আইনশৃঙ্খলার ভার চলে গেল নির্বাচন কমিশনের হাতে। ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সির নিয়ন্ত্রণও ভোটপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চলে যাবে কমিশনের হাতে। কেন্দ্রের বর্তমান ক্ষমতাসীন সরকার আর কোনও জনকল্যাণমুখী প্রকল্প ঘোষণা করতে পারবে না।

Tags: CM Himanta Bishwa Sharmaelection commision of indiapm narendra modiRahul Gandhi
Previous Post

যৌন নির্যাতন! মেডিক্যালের চিকিৎসকের বিরুদ্ধে এজাহার পুলিশে

Next Post

প্রেমিকাকে দায়ী করে সুইসাইড নোট লিখে কালাইনে আত্মহত্যা যুবকের

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
প্রেমিকাকে দায়ী করে সুইসাইড নোট লিখে কালাইনে আত্মহত্যা যুবকের

প্রেমিকাকে দায়ী করে সুইসাইড নোট লিখে কালাইনে আত্মহত্যা যুবকের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?