অনলাইন ডেস্ক : ভূয়ো চিকিৎসকদের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার এই অভিযানে হিসেবে আটক করা হয়েছে দুজনকে।জানা গেছে যে দুজনকে আটক করা হয়েছে এদের একজনের পদবী সিনহা, অন্যজনের পদবী বড়ভূঁইয়া। সিনহা পদবীর ব্যক্তির বাড়ি শিলচর রাঙ্গিরখাড়ি এলাকায়। তবে তার চেম্বার রয়েছে কাবুগঞ্জে।
বড়ভূইয়া পদবীর ব্যক্তির বাড়ি সোনাই কাপ্তানপুর অষ্টাদশ খন্ডে। তার চেম্বার কচুদরম বাজারে। এই দুজন কোন স্বীকৃত ডিগ্রি বিনেই চিকিৎসা চালিয়ে আসছেন বলে অভিযোগ। পুলিশ দুজনকে আটক করে বর্তমানে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। প্রসঙ্গত এর আগে জেলায় গ্রেফতার করা হয়েছে মোট আটজন ভুয়ো চিকিৎসককে।





