Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ভারত ৮৫, ফের বিশ্বের শক্তিশালী পাসপোর্ট জাপানের

samayikprasanga by samayikprasanga
January 13, 2023
in slider, জাতীয়
0
ভারত ৮৫, ফের বিশ্বের শক্তিশালী পাসপোর্ট জাপানের

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

অনলাইন ডেস্ক : টানা পাঁচ বছর। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষস্থান ধরে রাখল জাপান।  গত তালিকার সঙ্গে তুলনায় দু’ধাপ এগোল ভারত। তালিকায় সবচেয়ে নিচে থাকা দেশগুলির মধ্যে রয়েছে আফগানিস্তান, ইরাক, বাংলাদেশ, পাকিস্তান প্রভৃতি। বিশ্বের ক’টি দেশে নির্দিষ্ট একটি রাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করে প্রবেশাধিকার পাওয়া যায়, তার ভিত্তিতেই হেনলি পাসপোর্ট ইন্ডেক্স তৈরি করা হয়েছে। তালিকার শীর্ষে জাপান। বিশ্বের ২২৭টি দেশের মধ্যে ১৯৩ দেশেই ভিসা ছাড়া যাওয়া যায় এই পাসপোর্ট ব্যবহার করে। দুইয়ে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া। তিনে জার্মানি ও স্পেন। মূলত ইউরোপীয় দেশগুলিই এই তালিকায় উপরের দিকে থাকত। কিন্তু অতিমারীর পর থেকে নানা জায়গায় বিদেশি নাগরিকদের প্রবেশধিকারে কোপ পড়েছে। তার ফলে পিছিয়ে পড়েছে ইউরোপীয় দেশগুলি। গত বারের তালিকায় ভারত ছিল ৮৭ নম্বরে। এবার ভারতের ঠাঁই হয়েছে ৮৫ নম্বরে। ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে ৫৯টি দেশে ভিসা ছাড়া যাওয়া যায়। একই আসনে রয়েছে মৌরিতানিয়া, উজবেকিস্তানও। তালিকার সবচেয়ে নিচে ১০৯ নম্বরে রয়েছে আফগানিস্তান। সেদেশের পাসপোর্টে ভিসা ছাড়া যাওয়া যায় মাত্র ২৭টি দেশে। এর ঠিক আগের ধাপেই রয়েছে ইরাক। তালিকায় পাকিস্তানের স্থান ১০৬ নম্বরে। নেপাল ও বাংলাদেশের অবস্থান যথাক্রমে ১০৩ ও ১০১ নম্বরে। উল্লেখ্য,১৭ বছরের তথ্যের ভিত্তিতে এই তালিকা বানানো হয়েছে।

Tags: Indiapassport
Previous Post

২০২২ সালে রেকর্ড অঙ্কে দেশে বেড়েছে চিনা পণ্যের আমদানি

Next Post

বন্দুকের লাইসেন্স পেলেন নূপুর শর্মা

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
বন্দুকের লাইসেন্স পেলেন নূপুর শর্মা

বন্দুকের লাইসেন্স পেলেন নূপুর শর্মা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?