Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ভারত জোড়ো যাত্রায় অংশ নিন বিরোধীরা

অখিলেশ, মায়াবতী ও জয়ন্ত সিংকে আহ্বান রাহুলের

samayikprasanga by samayikprasanga
December 26, 2022
in slider, জাতীয়
0
ভারত জোড়ো যাত্রায় অংশ নিন বিরোধীরা

সাময়িক প্রসঙ্গ, নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর : এবারের ভারত জোড়ো যাত্রায় উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দলের নেতাদের অংশ নিতে অনুরোধ জানালেন কংগ্রেস নেতা তথা এই কর্মসূচির মূল মস্তিষ্ক সাংসদ রাহুল গান্ধী। আগামী ৩ জানুয়ারি উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে পুনরায় ভারত জোড়ো যাত্রা শুরু হবে। এবারের যাত্রায় ওই রাজ্যের বিজেপি বিরোধী সকল রাজনৈতিক দলগুলিতে যুক্ত করতে চাইছে কংগ্রেস। এ উদ্দেশ্য নিয়েই কংগ্রেস দল থেকে আনুষ্ঠানিকভাবে উত্তরপ্রদেশের বিরোধী দলের নেতাদের রাহুল গান্ধী চিঠি দিয়েছেন। তবে বিরোধী দলের নেতারা ভারত জোড়ো যাত্রায় অংশ নেবেন কিনা এখন পর্যন্ত কোনও কথা দেননি।

গত শনিবার নয়াদিল্লির লালকেল্লায় এসে ভারত জোড়ো যাত্রা নয় দিনের জন্য সাময়িক বিরতি দেওয়া হয়েছে। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়েছেন, টানা চারমাস যাত্রায় অংশ নিয়ে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছেন অংশগ্রহণকারীরা। প্রচণ্ড হিম প্রবাহে সাময়িক বিরতিতে দলের কর্মীরা পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে পুনরায় পূর্ণ শক্তি ও উচ্ছাস নিয়ে ভারত জোড়ো যাত্রায় অংশ নেবেন।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ‘বিজেপি এবং আরএসএস-এর মূল নীতি হল দেশব্যাপী ভয় এবং হিংসা ছড়িয়ে দেওয়া। আমরা কোনও অবস্থায় এটা মেনে নেবো না। আমি হিংসার বাজারে ভারত জোড়ো যাত্রার মাধ্যমে  ভালবাসার দোকান খুলেছি।’

Tags: Akhilesh YadavBharat Judo YatraMayabatiNational NewsRahul Gandhi
Previous Post

বরাকবঙ্গের নাট্য কর্মশালার উদ্বোধন

Next Post

করোনা : কাছাড়ের ৫৩ হাসপাতালে ‘মকড্রিল’

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
করোনা : কাছাড়ের ৫৩ হাসপাতালে ‘মকড্রিল’

করোনা : কাছাড়ের ৫৩ হাসপাতালে ‘মকড্রিল’

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?