Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ভাড়াটে মহিলাকে মারধর । শিলচরে পুত্র সহ “চিকিৎসক”- র বিরুদ্ধে মামলা

samayikprasanga by samayikprasanga
August 30, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
ভাড়াটে মহিলাকে মারধর । শিলচরে পুত্র সহ “চিকিৎসক”- র বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক : ভাড়াটে মহিলাকে মারধরের অভিযোগ উঠলো শিলচর ঘনিয়ালা বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দা আব্দুল হান্নান তালুকদার নামে এক ব্যক্তি ও তার ছেলে শামীম তালুকদারের বিরুদ্ধে। ভাড়াটে মহিলা এনিয়ে মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে দায়ের করেছেন এজাহার।

মহিলার বয়ান অনুযায়ী, তার স্বামী কাজের সূত্রে থাকেন হায়দরাবাদে। আর তিনি নিজে সিটি গোল্ডের ব্যবসা করেন। কিছুদিন আগে তিনি স্বামীর কাছে গিয়েছিলেন। দিন কয়েক আগে ফেরার পর দেখতে পান তার ঘরে একটি ব্যাগের মধ্যে রাখা প্রায় ৩৫ হাজার টাকা মূল্যের সিটি গোল্ডের অলংকার গায়েব। তখন তিনি বাড়ি মালিককে এ নিয়ে জিজ্ঞেস করে জানতে পারেন হায়দরাবাদে থাকাকালীন ঘরে জল ঢুকে গিয়েছিল। তাই মালিক পরিবারের লোকেরা ঘরের তালা খুলে ছিলেন। যদিও মালিক পরিবারের লোকেরা সিটি গোল্ডের অলংকার সরানোর কথা অস্বীকার করেন। তবে মালিক পরিবারের লোকেরা যেহেতু তালা খুলে ছিলেন তাই তিনি গায়েব হওয়া সিটি গোল্ডের অলংকার নিয়ে তাদের বার কয়েক জিজ্ঞেস করেন। এতে ক্ষেপে গিয়ে শুক্রবার সকালে বাড়ি মালিক আব্দুল হান্নান তালুকদারের পত্নী তাকে শাসান। এরপর বাড়ি মালিক এবং তার ছেলে মিলে তাকে মারপিট করেন।মহিলা আরও অভিযোগ করেন, মারপিটের কিছুক্ষণ পর ওই এলাকার দুই প্রাক্তন পুর সদস্য অমৃত মন্ডল এবং অলক করও সেখানে পৌঁছে তার সঙ্গে দুর্ব্যবহার করেন। এবং মামলা না করার জন্য চাপ দেন।

You might also like

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

এদিকে আব্দুল হান্নান তালুকদারের ঘনিষ্ঠ সূত্রে বলা হয়েছে, মারপিটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মহিলা অনেকদিন তাদের ভাড়া দেননি। এর উপর তাদের বিরুদ্ধে চুরি নিয়ে মিথ্যা অভিযোগ করায় তারা এর প্রতিবাদ করেছিলেন। এর বেশি কিছু হয়নি। এই ব্যাপারটাকেই মহিলা বর্তমানে অন্য রঙ দিতে চাইছেন।

আর প্রাক্তন পুরসদস্য অমৃত মন্ডলকে জিজ্ঞেস করলে তিনি জানান, আব্দুল হান্নান তালুকদার চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত। আব্দুল হান্নান নির্ভেজাল এবং পরোপকারী লোক হিসেবেই পরিচিত। এদিন মহিলা মারপিটের অভিযোগ এনে উচ্চবাচ্চ্য শুরু করায় আব্দুল হান্নান তাকে ও অন্য প্রাক্তন পুর সদস্য অলক করকে ব্যাপারটা জানান। তখন তারা দুজন সেখানে গিয়ে ব্যাপারটা সম্পর্ক অবহিত হন। যদিও মহিলার সঙ্গে তারা কেউই দুর্ব্যবহার করেননি । আর তারা যখন গিয়েছিলেন তখন সেখানে ছিল পুলিশও।

পুলিশ জানিয়েছে মহিলার এজাহারের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ।

 

Tags: Assam Policemalugram thana
Previous Post

ধলাইয়ে পরকীয়া সন্দেহে স্ত্রীর দুই হাত কেটে দিল স্বামী!

Next Post

কাকিমার স্বর্ণালংকার চুরি, শিলচরে বন্ধু ও জুয়েলারি কর্মী সহ পুলিশের জালে নাবালক

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
কাকিমার স্বর্ণালংকার চুরি, শিলচরে বন্ধু ও জুয়েলারি কর্মী সহ পুলিশের জালে নাবালক

কাকিমার স্বর্ণালংকার চুরি, শিলচরে বন্ধু ও জুয়েলারি কর্মী সহ পুলিশের জালে নাবালক

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?