Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ভর দুপুরে শিলচরে ভূমাফিয়াদের তাণ্ডব

এবার প্রদীপ নন্দীর বাড়ি দখলের চেষ্টা!

samayikprasanga by samayikprasanga
November 11, 2023
in slider, বরাক উপত্যকা
0
ভর দুপুরে শিলচরে ভূমাফিয়াদের তাণ্ডব

অনলাইন ডেস্ক : শিলচর শহরে ভূমাফিয়াদের উৎপাত দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে শহরের আশ্রম রোড, কলেজ রোড, ন্যাশনাল হাইওয়ে এলাকার পুরনো বাসিন্দারা ভূমাফিয়াদের দাপটে শান্তিতে বসবাস করতে পারছেন না। এবার ভূমাফিয়াদের নজর পড়েছে প্রয়াত প্রাক্তন কংগ্রেস নেতা প্রদীপ নন্দীর বসতবাড়ির ওপর। দিন দুপুরে লাঠিসোঁটা, ধারালো শস্ত্র হাতে দলবল নিয়ে সুভাষনগর ও কলেজ রোডের সংযোগস্থলে তিস্তা এপার্টমেন্টের পেছনে থাকা প্রদীপবাবুর বাড়িতে চড়াও হয়ে তাঁর স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যদের উপর হামলা চালানো হয়। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত ৩ নভেম্বর হামলার এই ঘটনা ঘটে। প্রয়াত নন্দীর গুরুতর আহত স্ত্রী তৃষা নন্দী পরিবারের সদস্যদের সুরক্ষা চেয়ে ঘটনার বিস্তারিত উল্লেখ করে শিলচর সদর থানায় এক মামলা দায়ের করেন। এতে তিনি শিলচর আশ্রম রোড সংলগ্ন মালিনী বিল এলাকার অঞ্জন চৌধুরী এবং সজলকান্তি দাস সহ অন্যান্যদের অভিযুক্ত করেন। অভিযোগের সত্যতা যাচাই করে শিলচর সদর পুলিশ মামলাটি নথিভুক্ত করে। ২১২৭/২০২৩ নম্বরের মামলাটি পুলিশ ভারতীয় দন্ডবিধির ৪৪৮, ৩৫৪, ৩২৫, ৫০৬ এবং ৩৪ ধারায় নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।

You might also like

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

মামলায় উল্লেখ করা বয়ান অনুযায়ী, ঘটনার দিন বিকেল তিনটা নাগাদ উল্লিখিত দুই ব্যক্তি সহ অন্যান্যদের নেতৃত্বে শতাধিক পুরুষ ও মহিলা তাদের বাড়িতে চড়াও হয়। দা, রড, লাঠি, কুড়াল ইত্যাদি সহযোগে ঘরে ব্যাপক ভাংচুর চালায় তারা। কোনও কারণ ছাড়াই সবাইকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য হুমকি দিতে থাকে। সেই সময় অভিযুক্তদের সঙ্গে ধস্তাধস্তিতে তৃষা নন্দী মেঝেতে ছিটকে পড়েন। এতে তাঁর পা ভেঙে যায়। সেই সময় বাড়িতে থাকা তাঁর মেয়ে সঞ্চিতা নন্দী ধর, নাতি দেবানু ধর এবং কাজের শ্রমিক লালু মিয়া লস্করকেও মারধর করে দুষ্কৃতিরা। শারীরিক অসুস্থতার কারণে মামলা দায়ের করতে খানিকটা বিলম্ব হয়েছে, একথা উল্লেখ করে ঘটনার তদন্তক্রমে দোষীদের বিরুদ্ধে বিহীত ব্যবস্থা গ্রহণের আর্জি জানান তিনি।

প্রসঙ্গত, প্রয়াত প্রদীপ নন্দীর এই বাড়ি নিয়ে কয়েকবছর ধরে বিবাদ চলছে। এ নিয়ে শিলচর আদালতে একটি মামলাও বিচারাধীন। তবে এদিনের ঘটনায় জড়িত ব্যক্তিদের সঙ্গে তাদের কোনও সম্পর্কই নেই বলে জানিয়েছেন তৃষা নন্দী। কাছাড়ের পুলিশ সুপারের সঙ্গে দেখা করেও তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা সহ অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তিনি।

Tags: Cachar PoliceCrime BranchLand mafiaSilchar Town
Previous Post

নজরুলের ‘কারার ঐ লৌহকপাট’ গানের বিকৃতি! সরগরম নেটদুনিয়া

Next Post

দীপাবলিতে আলোর বন্যা শিলচরে

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
দীপাবলিতে আলোর বন্যা শিলচরে

দীপাবলিতে আলোর বন্যা শিলচরে

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?