Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

বরাকের কর্মপ্রার্থীদের বঞ্চনা, প্রতিবাদে সরব বিডিএফ

মাধ্যমিকের মেধা তালিকায় বরাকের প্রার্থীদের উজ্জ্বল উপস্থিতি

samayikprasanga by samayikprasanga
May 23, 2023
in অসম, বরাক উপত্যকা
0
নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকারকে কটাক্ষ প্রদীপ দত্তরায়ের

অনলাইন ডেস্ক : রাজ্য সরকারের অধীনে কৃষি, প্রযুক্তি, নার্সিং ইত্যাদি সমস্ত বিভাগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও স্কিল টেস্টে বৈষম্যের শিকার হচ্ছেন বরাকের প্রার্থীরা। মঙ্গলবার শিলচর পেনশনার্স ভবনে তেমনই কিছু বঞ্চিত প্রার্থীদের নিয়ে সাংবাদিক সম্মেলন করে এসবের প্রতিবাদে সোচ্চার হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এদিন যুব ফ্রন্টের মূখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন, যেকোন নিয়োগের ‘ইন্টারভিউ বোর্ড’ এর নিরপেক্ষতা থাকা দরকার। কিন্তু বাস্তবে বরাকের প্রার্থী জানলেই দিশপুরের আধিকারিকরা প্রার্থীদের বিভিন্ন হেনস্থা করেন। বরাকের তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে বরাকের প্রার্থীদেরই নিযুক্তি দিতে হবে। বিডিএফ এই ইস্যুতে প্রথম থেকে আন্দোলন করে আসছে। বিভিন্ন সরকারি অফিসে এই ইস্যুতে প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়েছে এবং সফল বরাক বনধও করা হয়েছে। তিনি বলেন, এবার যারা বঞ্চিত হয়েছেন সেসব যুবক যুবতীরাও আমাদের সাথে এই প্রতিবাদে যুক্ত হচ্ছেন। এটা শুভ লক্ষণ।

বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, মুখ্যমন্ত্রী ধাপে ধাপে প্রায় এক লাখ প্রার্থীর নিয়োগের যে পদক্ষেপ নিচ্ছেন সেজন্য বিডিএফ এর পক্ষ তিনি তাঁকে সাধুবাদ জানাচ্ছেন। তবে প্রথম পর্বে যে ৪০,০০০ প্রার্থীকে নিয়োগ করা হয়েছে, তার মধ্যে বরাক উপত্যকা থেকে মাত্র ১০৭ জন নিযুক্তি পেয়েছেন। এক লাখ পদে জনসংখ্যার নিরিখে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে বরাক উপত্যকা থেকে অন্তত ১৫,০০০ প্রার্থী নিযুক্তি পাওয়ার কথা। তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে চাকরি পাওয়ার মেধা বরাকে নেই এটা বিশ্বাসযোগ্য নয়। এবারের মাধ্যমিকের মেধা তালিকায় বরাকের প্রার্থীদের উজ্জ্বল উপস্থিতি রয়েছে। মুখ্যমন্ত্রী শিলচরে এসে বলে গেলেন যে বরাক থেকে ২০ শতাংশ প্রার্থী প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। অথচ বারবার অনুরোধ সত্ত্বেও জেলাভিত্তিক তালিকা প্রকাশ করা হয়নি, তাই ক্ষোভ প্রকাশ করেন তিনি।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

প্রদীপবাবু আরও বলেন, একদিকে বরাক থেকে নিযুক্তির ব্যাপারে কোনও তথ্য  দেওয়া হয়না, এমনকি আরটিআই করেও কোন তথ্য পাওয়া যায় না, অন্যদিকে গৌহাটিতে ডেকে নিয়ে স্কিল টেস্টের নামে বরাকের যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হচ্ছে। আগামী ২৫ তারিখ কেন্দ্রীয় স্বরাস্ট্র মন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে যে ৫০ হাজার নিযুক্তি দেওয়া হবে তাতে বরাকের প্রার্থীরা যাতে কোনভাবে বঞ্চিত না হন। এবং অবশ্যই জেলা ভিত্তিক নিয়োগ প্রাপ্তদের তালিকা সংবাদ মাধ্যমে প্রকাশ করতে হবে। অন্যথায় এনিয়ে অবিলম্বে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানিয়ে রাখেন তিনি।

Tags: assam governmentBarak Democratic FrontBarak Valley NewsEmployment
Previous Post

রাজ্যজুড়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা আন্দোলনে

Next Post

আসাম বিশ্ববিদ্যালয়ে সি ২০ চৌপাল অনুষ্ঠিত

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
আসাম বিশ্ববিদ্যালয়ে সি ২০ চৌপাল অনুষ্ঠিত

আসাম বিশ্ববিদ্যালয়ে সি ২০ চৌপাল অনুষ্ঠিত

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?