Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

বদরপুরের কাছাড় জেলার সঙ্গে অন্তর্ভুক্তি , ক্ষোভ

samayikprasanga by samayikprasanga
January 3, 2023
in অসম
0
বদরপুরের কাছাড় জেলার সঙ্গে অন্তর্ভুক্তি , ক্ষোভ

অনলাইন ডেস্ক , ৩ জানুয়ারি ঃ বদরপুরকে করিমগঞ্জ জেলা থেকে কাছাড় জেলায় অন্তর্ভুক্ত করার মুখ্যমন্ত্রীর নির্দেশকে মানতে নারাজ বদরপুরের বাসিন্দারা। সোমবার মুখ্যমন্ত্রীর নির্দেশের বিরুদ্ধে গর্জে ওঠেন তারা। তাদের বক্তব্য,বর্তমান সরকারের এ  ধরনের সিদ্ধান্ত অবিলম্বে পুনঃবিবেচনা না করলে আন্দোলন গড়ে তুলবেন। তারা বলেন, ব্রহ্মপুত্র উপত্যকারই চারটি জেলা বিলুপ্তি সহ বরাক উপত্যকার তিনটি জেলার সীমানা পুনঃনির্ধারণ নিয়ে বিজেপি সরকার হিটলারি শাসন চালিয়ে যাচ্ছে।বিশেষ করে করিমগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ রেল শহরকে কাছাড় জেলায় অন্তর্ভুক্ত করলেও এক শ্রেণির নেতারা মৌনতা অবলম্বন করলেও  অধিকাংশ জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেন না করিমগঞ্জ জেলার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শহর ছিল বদরপুর। অন্যদিকে, অসমের দ্বিতীয় বৃহত্তম রেল জংশন ছিল বদরপুর। বর্তমানে রেল ডিভিশনের দাবি জোরদার ভাবে উঠেছে। কিন্তু হঠাৎ করে এখন বদরপুরকে সীমান্ত জেলা করিমগঞ্জ থেকে কেটে দেওয়ার ফলে করিমগঞ্জ জেলা বর্তমানে গুরুত্বহীন হয়ে পড়েছে বলে অভিমত করেন তারা। এদিন উপস্থিত ছিলেন মালুয়া শ্রীগৌরী জেলা পরিষদ এনাম উদ্দিন, বুন্দাশীল জিপি সভাপতি হবিবুর রহমান, ওয়ার্ড সদস্য আব্দুল কালাম, যুব কংগ্রেস সভাপতি মেহবুবুল হক মান্না, ফয়জুল হক প্রমুখ।

 

You might also like

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

 

Tags: Badarpur NewsDelimitation Process
Previous Post

১৫ দিন ধরে নিখোঁজ শিলচরের পড়ুয়া, চাঞ্চল্য

Next Post

গুপ্তচরবৃত্তির অভিযোগে লেখকের মৃত্যুদণ্ড

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
মুখে না বলে ইঙ্গিতে কাটিগড়ার প্রার্থী কে হবেন, বুঝিয়ে গেলেন মুখ্যমন্ত্রী
slider

মুখে না বলে ইঙ্গিতে কাটিগড়ার প্রার্থী কে হবেন, বুঝিয়ে গেলেন মুখ্যমন্ত্রী

by samayikprasanga
January 13, 2026
Next Post
গুপ্তচরবৃত্তির অভিযোগে লেখকের মৃত্যুদণ্ড

গুপ্তচরবৃত্তির অভিযোগে লেখকের মৃত্যুদণ্ড

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?