Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ফের বিতর্কে করিমগঞ্জ সার্কল অফিস

samayikprasanga by samayikprasanga
April 11, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
ফের বিতর্কে করিমগঞ্জ সার্কল অফিস

You might also like

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

অনলাইন ডেস্ক : আবারো বিতর্কে করিমগঞ্জ চক্র আধিকারিকের কার্যালয় । উৎকোচ নিয়েও কাজ না করার অভিযোগ একাধিক জনগণের । কেবল তাই নয় দালাল ধরিয়ে দিয়েছেন কার্যালয় কর্মী এমন অভিযোগ চক্র আধিকারিকের সামনেই তুলেছেন এক ভুক্তভোগী । যদিও এই বিষয়টি নিয়ে উপযুক্ত ব্যাবস্থা গ্রহণের আশ্বাস দেন সার্কেল অফিসার ।
            একের পর এক বিতর্কে বারবার জড়িয়ে পড়ছে সদর সার্কেল অফিস । মূলত ঘুষ নেওয়ার অভিযোগ বার বার উত্থাপিত হয়েছে । এবার আরেক গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন এক প্রৌঢ় । দীর্ঘদিন থেকে নামজারির জন্য আবেদন জানিয়ে লাভ হয় নি । এমন কি কুড়ি হাজার টাকা উৎকোচ দেওয়ার কথাও জানিয়েছেন সেই ব্যক্তি । অভিযোগ মতে আকাদ্দস আলী নামের এক ব্যক্তি বিগত কয়েক মাস আগে নাম জারির আবেদন করেছিলেন । কিন্তু নাম জারি হচ্ছিল না দেখে নিরেন্দ্র নামের কার্যালয়ের কর্মী সঙ্গে যোগাযোগ করেন । তখন এই কর্মী হারুন নামের এক দালালের সঙ্গে আলাপ করিয়ে দেন । সেই দালাল কুড়ি হাজার টাকা নিয়েছে বলে অভিযোগ করেন সেই ব্যক্তি । কিন্তু এরপরও বারবার তারিখ দিয়েও কাজ করেন নি । তাই আজ কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন । একইভাবে রাম কুমার নমশূদ্র নামের এক ব্যক্তি অভিযোগ করেন কার্যালয়ের বড়বাবু বিমল নাথ জায়গার কাগজ দেওয়ার জন্য অর্থ নিয়েছেন । কিন্তু কাজ হয় নি । এক সপ্তাহ থেকে তাকে চক্কর কাটতে হয়েছে কার্যালয়ের । আজ এসে বড়বাবুর খবর করে পাওয়া যায়নি । এনিয়ে ক্ষোভ ব্যক্ত করেন অভিযোগকারী । পরে সার্কেল অফিসার অন্তরা সেন উপস্থিত হলে দুই অভিযোগকারী তাদের সমস্যার কথা তুলে ধরেন । কার্যালয়ে ঘুষ নেওয়ার কথা জানান । কিন্তু এই কার্যালয়ে হারুন নামের দালাল কিভাবে আসছে সেটা আন্দাজ করা কঠিন । এমনকি জানা গেছে, এই দালাল প্রায়ই কার্যালয়ে বসে থাকে । বিষয়টি নিয়ে সার্কেল অফিসার জানান, তিনি লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলেছেন । এরপরই কঠোর ব্যাবস্থা নেবেন বলে আশ্বাস দেন তিনি ।
Tags: CM Himanta Bishwa SharmaKarimganj circle officeKarimganj district administration
Previous Post

ডিমা হাসাওয়ে পুলিশের জালে মাদক পাচারকারী

Next Post

ভূমিধসে স্কুল ভবন যেন মরণফাঁদ

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
ভূমিধসে স্কুল ভবন যেন মরণফাঁদ

ভূমিধসে স্কুল ভবন যেন মরণফাঁদ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?