Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

প্রেমিকা ছেড়ে যাওয়ায় ২৫ হাজার টাকা পেল যুবক

হৃদয় ভাঙার বিমা !

samayikprasanga by samayikprasanga
March 17, 2023
in slider, অন্যান্য, জাতীয়
0
প্রেমিকা ছেড়ে যাওয়ায় ২৫ হাজার টাকা পেল যুবক

অনলাইন ডেস্ক : প্রেম ভাঙার মতো ভয়াবহ বেদনা নেই পৃথিবীতে, জানে প্রেমিক–প্রেমিকা। যদিও এটা হল গিয়ে ‘ব্রেকআপ পার্টি’র যুগ। তারপর ‘মুভ অন’- দুঃখ ভুলতে আনন্দের নতুন মানুষ খোঁজাই রেওয়াজ। তাই বলে প্রেমে ভেঙে অর্থপ্রাপ্তি! এটা বাড়াবাড়ি। কিন্তু বাস্তবে প্রতিক আরিয়ান নামের এক যুবক প্রেম ভাঙার কারণে ২৫ হাজার টাকার মালিক হয়েছেন। প্রশ্ন হল, এমনটা কেমন করে সম্ভব?

গোটা বিষয়টি টুইটারে খোলসা করেছেন প্রতীক। গল্প এরকম– প্রতীক এবং তাঁর প্রেমিকা একটি ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন। ঠিক করেন, দু’জনেই প্রতি মাসে ওই অ্যাকাউন্টে ৫০০ টাকা করে জমা রাখবেন। অর্থাৎ মাস প্রতি অর্থের পরিমান হবে ১০০০ টাকা। এইসঙ্গে উভয়ের সম্মতিতেই ঠিক হয়, প্রেমিকা ভালবাসায় ধোকা দিলে প্রেমিক ওই টাকা পাবেন, একইভাবে প্রেমিক ধোকা দিলে যাবতীয় অর্থ পাবেন প্রেমিকা। ওই তহবিলের নামকরণ করা হয় ‘হার্টব্রেক ইন্সুরেন্স ফান্ড’। টুইটার পোস্ট প্রতীক জানিয়েছেন, “আমি সম্প্রতি ২৫ হাজার টাকা পেয়েছি। কারণ প্রেমিকা আমাকে ঠকিয়েছে। আমরা ‘হার্টব্রেক ইন্সুরেন্স ফান্ডে’ ৫০০ টাকা করে জমিয়েছিলাম। চুক্তি মতো সেই টাকাই পেয়েছি।” এই টুইট ভাইরাল হয়েছে। মজার মন্তব্যে কমেন্টবক্স ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, “বিনিয়োগের কথা ভাবছিলাম। এখানে তো ভালই রিটার্ন মিলছে”। কেউ কেউ প্রেমে ভাঙার কারণে টাকা পাওয়া নিয়ে কটাক্ষ করেছেন প্রতীককে।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

Tags: break upinsurance hublove
Previous Post

সাইক্লোন ফ্রেডির দাপটে দক্ষিণ পূর্ব আফ্রিকায় মৃত ৩২৬

Next Post

ভূ-মাফিয়াদের তাণ্ডবে আতঙ্ক রংপুরে

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
ভূ-মাফিয়াদের তাণ্ডবে আতঙ্ক রংপুরে

ভূ-মাফিয়াদের তাণ্ডবে আতঙ্ক রংপুরে

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?