Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

পুলিশের অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা আত্মসমর্পণ করা আলফা যুবকের

ঘটনার তদন্ত করতে আইজিপিকে নির্দেশ জিপি সিংয়ের

samayikprasanga by samayikprasanga
December 26, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
পুলিশের অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা আত্মসমর্পণ করা আলফা যুবকের

You might also like

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

অনলাইন ডেস্ক : সম্প্রতি যোরহাটে গ্রেনেড হামলা চালিয়েছিল আলফা স্বাধীন এবং এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন স্থানীয় যুবককে জেরা করছে পুলিশ। টানা চারদিন পুলিশের জিজ্ঞাসাবাদে অংশ নেওয়ার পর সোমবার শেষ রাতে বাড়ির পাশে এক গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে স্থানীয় এক যুবক। এবার রাজ্য পুলিশের প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিং এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে এবং তিনি একজন আইজিপিকে তদন্ত করতে বলেছেন। নিহত যুবকটির নাম দীপঙ্কর গগৈ, তার বাড়ি যোরহাটের তিতাবর এলাকায়। পরিবারের লোকেরা জানিয়েছেন, প্রথমে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ এবং একদিন থানায় রেখে বিভিন্ন শর্তে বাড়ি ফিরতে দেয়। তবে তার পরের দিন থেকে শুরু হয় নতুন পদ্ধতি। রোজ সকালে পুলিশের গাড়ি এসে তাকে তুলে নিয়ে যেত এবং রাতে সে ফিরে আসত। এতে ধীরে ধীরে সে মানসিকভাবে ভেঙে পড়ে দীপঙ্কর এবং বাড়ির লোকেদের জানায় সে আর বেশিদিন এই শারীরিক ও মানসিক যন্ত্রণা সহ্য করতে পারবেনা। মঙ্গলবার সকালে বাড়ির পাশে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের লোকেরা। তারা বলেন, ‘যোরহাটে যখন গ্রেনেড বিস্ফোরণ হয়েছিল, তখন দীপঙ্কর বাড়িতেই ছিল এবং রান্না করছিল। একসময় সে আলফার সদস্য ছিল তবে সরকার এবং পুলিশের ডাকে সাড়া দিয়ে সে ফিরে আসে। সে সরকারের কথা মতোই মূল স্রোতে ফিরে সাধারণ জীবনযাপন করছিল। তাকে এভাবে হেনস্থা করার কি দরকার ছিল আমরা জানি না। মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের প্রধান বারবার জঙ্গিগোষ্ঠীতে যোগ দেওয়া যুবকদের ফিরে আসার আহ্বান জানাচ্ছেন। তবে তারা ফিরে আসার পর যদি এভাবে আত্মহত্যা করতে বাধ্য করা হয়, তাহলে তাদের কথা কতটুকু বিশ্বাসযোগ্য, এনিয়ে অবশ্যই প্রশ্ন উঠবে।’ জিপি সিং মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনার প্রসঙ্গ টেনে টুইটারে লেখেন, ‘দীপঙ্কর গগৈ নামের যুবকের আত্মহত্যার বিষয়টি নিয়ে আমরা তদন্তের নির্দেশ দিয়েছি। সম্প্রতি যে গ্রেনেড হামলা হয়েছিল সেটাকে কেন্দ্র করে একটা তদন্ত চলছে এবং ওই তদন্তের অংশ হিসেবেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তার আত্মহত্যার পিছনে কি কারণ থাকতে পারে এটা যাচাই করে দেখা হবে। আইজিপি স্তরের একজন আধিকারিক তদন্ত করবেন। দীপঙ্করকে থানায় যেখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেই যায়গার সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য বিষয় যাচাই করে দেখা হবে। তদন্তের সময় তার যে মেডিকেল পরীক্ষা হয়েছিল, সেই রিপোর্ট এবং মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট যাচাই করে দেখবেন আইজিপি।

Tags: Assam Policeassam police DIGUlfa
Previous Post

শিলচরে কংগ্ৰেসের টিকিট চাইলেন আইনজীবী পীযূষকান্তি দাস

Next Post

কাছাড় কলেজে অকেজো সিসিটিভি, চুরি হচ্ছে ছাত্র-শিক্ষকের মোবাইল

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
কাছাড় কলেজে অকেজো সিসিটিভি, চুরি হচ্ছে ছাত্র-শিক্ষকের মোবাইল

কাছাড় কলেজে অকেজো সিসিটিভি, চুরি হচ্ছে ছাত্র-শিক্ষকের মোবাইল

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?