Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

দুর্নীতি দমন শাখার অভিযান, ঘুষের টাকা সহ পাকড়াও করিমগঞ্জের আমিন রঞ্জিতকুমার গোস্বামী

samayikprasanga by samayikprasanga
August 26, 2022
in অসম
0

ঘুষ নেওয়ার পর যেভাবে আটক করা হয় রঞ্জিতকুমার গোস্বামীকে।

করিমগঞ্জ, ২৬ আগস্ট : টাকা না দিলে কাজ হয় না।করিমগঞ্জ সদর সার্কেল কার্যালয়ের বিরুদ্ধে এমন অভিযোগ দীর্ঘদিনের।শেষপর্যন্ত অভিযোগের সত্যতা প্রমাণিত  হল। উৎকোচ নিতে গিয়ে  গ্রেফতার হলেন করিমগঞ্জ সদর সার্কেলের আমিন রঞ্জিতকুমার গোস্বামী।দুর্নীতি নিবারণ শাখার কর্তারা তাকে আটক করেন।

করিমগঞ্জ শহরের সুভাষনগর রোডের বাসিন্দা বাদল রায় নামের এক ব্যক্তির কাছে জমির নামজারির জন্য ৩৫ হাজার টাকা দাবি করেন আমিনরঞ্জিত কুমার গোস্বামী।প্রথমাবস্থায় কুড়ি হাজার টাকা প্রদান করেন বাদলবাবু। শুক্রবার বিকেলে দুর্নীতি দমন শাখার কর্মীরা হাতেনাতে টাকা সহ সার্কেল কার্যালয় থেকে তাকে আটক করেন।সদর থানা থেকে পুলিশ ছুটে যায়।রাত অবধি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হয়।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

মূলত করিমগঞ্জ সদর সার্কেলের বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগ দীর্ঘদিনের।সার্কেল অফিসের একাংশ কর্মীরা নামজারি থেকে শুরু করে দলিল বানানোর ক্ষেত্রে টাকা ছাড়া কাজ করেন না বলে বার বার অভিযোগ  ওঠেছে।দশ থেকে পনেরো এমনকি লক্ষাধিক টাকা দিয়ে সাধারণ মানুষকে কাজ করাতে হয়েছে।অন্যদিকে সদর সার্কেলের আমিন রঞ্জিতকুমার গোস্বামী মাস্টারমাইন্ড হিসেবে পরিচিতি লাভের পাশাপাশি কোটি কোটি টাকার সম্পত্তি গড়ে তোলেন।শহরের এক অভিজাত হোটেলে রীতিমতো রুম ভাড়া নিয়ে নিত্যদিন কাজ করে যান সদর সার্কেলের আমিন।এমনকি একের জমি অন্যের নামে করিয়ে দেবার বিনিময়ে মোটা অঙ্কের টাকা লেনদেনের নেপথ্য কারিগর ছিলেন গোস্বামী।বিগত সময়ে গোস্বামীকে আটক করা হয়েছিল।কিন্তু রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে ছাড়া পান তিনি।

Tags: Anti CorruptionBribe CaseSadar Circle Karimganj
Previous Post

সরকারি স্কুল বন্ধ করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার প্রতিবাদে রাজ্যজুড়ে ডিএসও’র বিক্ষোভ

Next Post

আইপিসি এবং সিআরপিসি আইনে পরিবর্তন আনছে কেন্দ্র, জানালেন শাহ

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post

আইপিসি এবং সিআরপিসি আইনে পরিবর্তন আনছে কেন্দ্র, জানালেন শাহ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?