Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

দুধপাতিলে‌ অন্ধকার রাস্তায় যুবতীর উপর চড়াও দুষ্কৃতি,আটক-১

samayikprasanga by samayikprasanga
July 15, 2023
in অসম, বরাক উপত্যকা
0
দিনের পর দিন বাড়ির কাজের মহিলার উপর যৌনাচার, শিলচরে গ্রেফতার ২

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

অনলাইন ডেস্ক : অন্ধকার রাস্তায় যুবতীর উপর চড়াও হল যুবক। এরপর এই যুবককে একজন লোক ধরে ফেললেও কয়েকজন দোকানী ও আশ পাশের লোকজন মিলে তাকে তাড়িয়ে দেন । দুষ্কৃতিকে তাড়িয়ে দেওয়ার পাশাপাশি ওই যুবতী এবং তার মাকে দোকানী ও আশপাশের লোকজন  অশ্রাব্য গালিগালাজ করেন বলেও অভিযোগ। ঘটনা শিলচর থানা এলাকার দুধপাতিল পঞ্চম খন্ডের। পুলিশ এই ঘটনায় একজনকে পাকড়াও করেছে।
যুবতী ছোটদুধপাতিল এলাকার বাসিন্দা। তিনি কাজ করেন শিলচরে এক সংস্থায়। ঘটনা নিয়ে তার মা মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে এজাহার দায়ের করেছেন। এজাহারে মা উল্লেখ করেছেন, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ তার মেয়ে কাজ শেষে বাড়ি ফিরছিল। সাইকেলে বাড়ি ফেরার সময় দুধপাতিল পঞ্চম খন্ডে হঠাৎ করে রাস্তার পাশের অন্ধকার বাঁশঝাড় থেকে এক যুবক বের হয়ে মেয়ের মুখ চাপা দিয়ে ধরে। এতে মেয়ে সাইকেল সহ মাটিতে পড়ে যায়। এই অবস্থায় কোনওক্রমে মেয়ে দুষ্কৃতি যুবকটির হাত মুখ থেকে সরিয়ে চিৎকার করলে কিছুটা দূরে থাকা কয়েকজন দোকানী ও পথ চলতি
লোকেরা এগিয়ে এসে মেয়েকে সরিয়ে নিয়ে যান। মেয়েকে একটি দোকানে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর একজন ব্যক্তি বাইক নিয়ে দুষ্কৃতী যুবকটিকে ধরে সেখানে নিয়ে আসেন। তখন দোকানী ও অন্য কয়েকজন যুবকটিকে দোকানের ভেতর নিয়ে যান। এই অবস্থায় মেয়ে মোবাইলে যুবকটির ফটো উঠাতে গেলে দোকানী ও অন্যান্যরা বাধা দেন। উল্টে তারা মেয়েকে গালিগালাজ করে ওই যুবক থেকে সেখান থেকে তাড়িয়ে দেন।
এজাহারে ঘটনার এভাবে বর্ণনা দিয়ে যুবতীর মা আরও উল্লেখ করেছেন, একজন লোক ফোন করে তাকে ঘটনার কথা জানালে তিনিও ছুটে যান সেখানে। তখন দোকানী ও সেখানে থাকা অন্যান্য লোকেরা তাকেও অশ্রাব্য গালিগালাজ করেন। পুলিশ এই ঘটনায় ইতিমধ্যে  এক দোকানীকে আটক করেছে বলে জানা গেছে।

Tags: Assam Policeassam police DIGCachar District Administrationcachar spDudhpatil
Previous Post

অসম-মেঘালয় সীমা সমস্যা নিরসনে বৈঠক

Next Post

ডিজিটাল হেল্থ কনক্লেভে রাজ্যে দ্বিতীয় কাছাড়

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
ডিজিটাল হেল্থ কনক্লেভে রাজ্যে দ্বিতীয় কাছাড়

ডিজিটাল হেল্থ কনক্লেভে রাজ্যে দ্বিতীয় কাছাড়

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?