Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

দিব্যাঙ্গ মা ও মেয়েকে আট নরপিশাচের গণধৰ্ষণ

জঘন্য ঘটনার সাক্ষী গুয়াহাটি, গ্রেফতার চার

samayikprasanga by samayikprasanga
July 4, 2023
in slider, অসম
0
দিব্যাঙ্গ মা ও মেয়েকে আট নরপিশাচের গণধৰ্ষণ

অনলাইন ডেস্ক : আরও এক জঘন্য ঘটনার সাক্ষী হল গুয়াহাটি মহানগর। জনৈক দিব্যাঙ্গ মা ও তাঁর মেয়েকে উপর্যুপরি ধৰ্ষণ করে পাশবিক নির্যাতন চালিয়েছে আট নরপিশাচ। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে চার অভিযুক্ত তথা ঘটনার মূল মাস্টারমাইন্ড অমিত প্ৰধান এবং তার তিন সাঁকরেদ বিমল ছেত্ৰী, ছায়া প্ৰধান ও সন্ধিয়া সোনারকে পুলিশ গ্ৰেফতার করে কারাগারে পাঠিয়েছে।

মানব সমাজকে লজ্জাবনতকারী ঘটনাটি গত ১৭ মে সংগঠিত হলেও কোনওভাবে মঙ্গলবার তা প্রকাশ্যে এসেছে। প্রাপ্ত খবরে প্রকাশ, ১৭ মে সাতগাঁওয়ের বাসিন্দা বছর ৬৫-এর দিব্যাঙ্গ মা ও তাঁর ২২ বছর বয়সি মেয়ের ঘরের দরজা ভেঙে আটজনের এক দল ঢুকে। ওই আটজন দলবদ্ধভাবে তাঁদের ধৰ্ষণের পর উভয়ের যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছিটেয়ে পাশবিক নিৰ্যাতন চালিয়েছিল। ধৰ্ষক দলের নিৰ্যাতন সহ্য করতে না পেরে সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন মা ও মেয়ে, দুজনেই।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

পরের দিন স্থানীয়রা ৬৫ বছরের মা এবং ২২ বছর বয়সি মেয়েকে মুমূৰ্ষ অবস্থায় দেখে সাতগাঁও থানায় খবর দেন। স্থানীয়দের সহায়তায় সাতগাঁও পুলিশ মা-মেয়েকে গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে (জিএমসিএইচ) নিয়ে আসে। জিএমসিএইচে চিকিৎসকের দল যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উভয়ের চিকিৎসা করে তাঁদের সুস্থ করে তুলেন।

ঘটনা সম্পর্কে সাতগাঁও পুলিশ ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪৫৬/২৯৮/৩৫৪/৩৫৪ (বি) ধারায় ৯২/২৩ নম্বরে এক মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে এ পর্যন্ত চার ধৰ্ষক তথা ঘটনার মূল মাস্টারমাইন্ড অমিত প্ৰধান, বিমল ছেত্ৰী, ছায়া প্ৰধান এবং সন্ধিয়া সোনার গ্ৰেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। এদিকে জিএমসিএইচের চিকিৎসা-প্ৰতিবেদনে ঘটনাকে এক দলবদ্ধ ধৰ্ষণকাণ্ড বলে উল্লেখ করার পর পুলিশ মামলার সঙ্গে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ নম্বর ধারা যোগ করেছে।

এদিকে স্থানীয়দের কাছে জানা গেছে, জনৈক অরুণ প্ৰধান নামের ৫৫ বছরের ব্যক্তির সঙ্গে ভুক্তভোগী ২২ বছর বয়সি বিবাহ বিচ্ছেদিত যুবতীর সঙ্গে ছিল অবৈধ সম্পৰ্ক। এই সম্পৰ্ক মানতে পারেনি অরুণ প্ৰধানের ছেলে অমিত প্ৰধান (গ্রেফতারকৃত অভিযুক্ত)। তাই সে তার সাত সাঁকরেদকে সঙ্গে নিয়ে ১৭ মে রাতে ওই ঘটনা সংগঠিত করেছিল।

এদিকে স্থানীয় জানা যায়, মূল অভিযুক্ত অমিত প্ৰধানকে তার অপকৰ্ম থেকে রক্ষা করতে বাবা অরুণ প্ৰধান ভুক্তভোগী বিবাহ বিচ্ছেদিত যুবতীকে বিয়ে করে ফেলেন। এর পর এ সম্পর্কে এক শপথনামা তৈরি করে মামলা প্রত্যাহার করতে সাতগাঁও থানায় আবেদন জানায় বাবা অরুণ। কিন্তু দলবদ্ধ ধৰ্ষণের মামলা রুজু হওয়ায় তা প্রত্যাহার করতে অস্বীকার করে পুলিশ।

অন্যদিকে গোটা ঘটনা পুলিশ চেপে দেওয়ার চেষ্টা করছে বলে একটি মহল থেকে অভিযোগ তোলা হচ্ছে। ভুক্তভোগী এবং স্থানীয়দের ঘটনা সম্পর্কে মুখ না খুলতে নাকি পুলিশ হুমকি দিচ্ছে, এ ধরনের অভিযোগও উঠেছে। কেবল তা-ই নয়, সাংবাদিকদের কাছে মুখ খুলতে পারেন, এই সন্দেহ করে ভুক্তভোগী যুবতীকে নাকি প্রায় প্রতিদিন থানায় এনে পুলিশ বসিয়ে রাখে বলেও অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন।

Tags: Assam PoliceGang RapeGMCHGuwahati Metro
Previous Post

মণিপুর হিংসায় উদ্বিগ্ন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা

Next Post

শিলচরে প্রকাশ্য রাস্তায় মহিলাদের হাতে প্রহৃত আইনজীবী

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
শিলচরে প্রকাশ্য রাস্তায়  মহিলাদের হাতে প্রহৃত আইনজীবী

শিলচরে প্রকাশ্য রাস্তায় মহিলাদের হাতে প্রহৃত আইনজীবী

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?