Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

দিনের পর দিন বাড়ির কাজের মহিলার উপর যৌনাচার, শিলচরে গ্রেফতার ২

samayikprasanga by samayikprasanga
July 10, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
দিনের পর দিন বাড়ির কাজের মহিলার উপর যৌনাচার, শিলচরে গ্রেফতার ২

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

অনলাইন ডেস্ক : প্রায় বছরখানেক ধরে বাড়ির কাজের মহিলার উপর চলছিল বলপূর্বক যৌনাচার। এই অভিযোগে পুলিশ গ্রেফতার করলো গৃহকর্তা ও তার বন্ধুকে। ঘটনা শিলচর ওয়াটার ওয়ার্কস রোডের। গৃহকর্তা রাজকিশোর সিং (৪৫) ও তার বন্ধু সুজিত নাথ (৪২)কে পুলিশ গ্রেফতার করেছে রবিবার।
পুলিশ সূত্রে জানা গেছে রাজ কিশোর সিং মূলত বিহারের বাসিন্দা। শিলচর ওয়াটার ওয়ার্কস রোডে ভাড়া ঘরে থেকে ব্যবসা করেন। সুজিত তার সহযোগী ব্যবসায়ী, বাড়ি করিমগঞ্জ জেলার পাথারকান্দিতে। দুজনের মধ্যে বন্ধুত্ব রয়েছে বেশ কিছুদিন ধরে। ব্যবসার সূত্রে শিলচরে এসে প্রায়ই তিনি থাকতেন বন্ধু রাজকিশোরের ভাড়া ঘরে।
নির্যাতিত মহিলা বিবাহিত, দাস পদবীর ওই মহিলা থাকেন  ওয়াটার ওয়ার্কস রোডেরই কাছাকাছি এলাকায়। বেশ কিছুদিন ধরে তিনি কাজ করতেন রাজকিশোরের ঘরে। মহিলা পুলিশের কাছে অভিযোগ করেছেন, রাজকিশোর প্রলোভন দিয়ে তাকে নিজের ঘরে কাজে নিযুক্ত করেন। কাজের সূত্রে রাজকিশোরের ঘরে আসা-যাওয়ার মাঝে একসময় রাজকিশোর ভয় দেখিয়ে ও বলপূর্বক তার উপর যৌনাচার চালাতে শুরু করেন। এখানে এসে থাকার সময় সুজিতও চালাতেন এমন অপকর্ম। প্রায় এক বছর ধরে এসব চলার  দরুন সম্প্রতি তিনি অন্তস্বত্বা হয়ে পড়েন। তখন তাকে ওষুধ খাইয়ে গর্ভপাত করানো হয়। এর জেরে তিনি শারীরিকভাবে বেশ অসুস্থ হয়ে পড়েন। মহিলা আরও অভিযোগ করেন, রাজকিশোররা চাপ দিয়ে তাকে দিনের বেশিরভাগ সময় তাদের ঘরে কাটাতে বাধ্য করতেন। এবং চালাতেন কুকর্ম। এভাবে অভিযোগ এনে মহিলা এজাহার দায়ের করার পর এর ভিত্তিতে মামলা নথিভুক্ত করে পুলিশ তদন্ত চালায়। তদন্ত প্রক্রিয়ার পর রবিবার গ্রেফতার করা হয় রাজকিশোর ও সুজিতকে। গ্রেফতারের পর সোমবার তাদের আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশে দুজনকে প্রেরণ করা হয়েছে হাজতে। আর মহিলাকে পাঠানো হয়েছে হোমে।
এদিকে অভিযোগ নিয়ে রাজকিশোরদের ঘনিষ্ঠ সূত্রে দাবি করা হয়েছে সব সম্পূর্ণ মিথ্যা। মহিলার অন্যায় দাবিতে রাজকিশোররা সাড়া না দেওয়ায় মিথ্যা অভিযোগ এনে তাদের ফাঁসিয়ে দেওয়া হয়েছে। যদিও পুলিশের বক্তব্য, প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ার পরই গ্রেফতার করা হয়েছে দুজনকে।

Tags: Assam Policeassam police DIGmaidRape
Previous Post

বৃত্তিমূলক প্রশিক্ষণে লাভবান হচ্ছে অসম : দীপায়ন

Next Post

এনকাউন্টারে হত নাজ হত্যার আসামী পলাতক হিফজুর

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
এনকাউন্টারে হত  নাজ হত্যার আসামী পলাতক হিফজুর

এনকাউন্টারে হত নাজ হত্যার আসামী পলাতক হিফজুর

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?