Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ত্রিপুরায় বাম-কংগ্রেস জোট হচ্ছেই, জানালেন ইয়েচুরি

তিপ্রা মোথার সঙ্গেও চলছে কথা

samayikprasanga by samayikprasanga
January 11, 2023
in slider, জাতীয়
0
ত্রিপুরায় বাম-কংগ্রেস জোট হচ্ছেই, জানালেন ইয়েচুরি

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গের পথ ধরে ত্রিপুরায় বাম কংগ্রেস জোট হচ্ছেই! জল্পনায় কার্যত সিলমোহর দিয়ে দিলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বুধবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে ইয়েচুরি রাজ্যে বিজেপি বিরোধী জোটের ইঙ্গিত দেন। সেই সঙ্গে তিনি বুঝিয়ে দেন, ত্রিপুরার মহারাজ প্রদ্যোত মাণিক্য দেববর্মার দল তিপ্রা মোথার সঙ্গেও কথা চলছে তাঁদের।

পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোট ব্যর্থ হয়েছে। সেটা স্বীকার করে নিয়েও এদিন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘পশ্চিমবঙ্গে ব্যর্থ হলেও ত্রিপুরায় এই জোট ব্যর্থ হবে না।’ ত্রিপুরায় বাম এবং কংগ্রেসের আসন সমঝোতা যে হচ্ছে, সেটা অবশ্য আগেই স্পষ্ট হয়ে গিয়েছে। কংগ্রেস এবং সিপিএম ইতিমধ্যেই যৌথ আবেদনপত্র প্রচার করেছে। ইয়েচুরির সাফ কথা, ‘আমাদের প্রথম লক্ষ্য বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি থেকে দেশকে মুক্ত করা। তাই ত্রিপুরায় বিজেপিকে হারাতে যা যা দরকার তা আমরা করব।’

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

সিপিএম এবং কংগ্রেস দুই শিবিরের তরফেই জোট নিয়ে বার্তা দেওয়া হচ্ছিল নির্বাচনী সমঝোতা ও প্রার্থী বাছাইনিয়ে সিপিএমের রাজ্য কমিটির দু’দিনের গুরুত্বপূর্ণ বৈঠকে সেই জোট জল্পনায় শিলমোহর পড়েছে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন সীতারাম ইয়েচুরি ও প্রকাশ কারাট। এছাড়াও ছিলেন পলিটব্যুরো সদস্য মাণিক সরকার। ২ দিনের রাজ্য কমিটির বৈঠক শেষে সিপিএমের রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী বলেছেন, বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে ধর্মনিরপেক্ষ শক্তিকে একজোট হতে হবে। মাণিক সরকারও একই অভিমত ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, বামফ্রন্টের মধ্যে জোট রয়েছে। বাকি কোন ধর্মনিরপেক্ষ শক্তি যদি জোট করতে চায় তাহলে আলোচনা হতে পারে।

কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, সভাপতি বীরজিত সিনহাও সিপিএমের পক্ষে জোটের সওয়াল করে চলেছেন। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের স্ক্রুটিনি কমিটির চেয়ারম্যান দীপা বামেদের সঙ্গে জোটের পক্ষেই অভিমত ব্যক্ত করেছেন। তবে দুই শিবিরের আসন সমঝোতা এখনও হয়নি। ইয়েচুরি এদিন জানিয়েছেন, ‘আসন রফা অবশ্যই ভোটের আগে হবে। তবে সেই আসন সংখ্যা কত হবে তা এখনই বলা সম্ভব নয়।’আসলে সিপিএম এবং কংগ্রেস দুই শিবিরই চেষ্টা করছে প্রদ্যোত মাণিক্য দেববর্মার তিপ্রা মোথাকে জোটে টানতে। সেটা সম্ভব হলেই সরকারিভাবে জোট ঘোষণা হয়ে যাবে।

Tags: CPIM-Congress AllianceSitaram YechuryTipra MothaTripura News
Previous Post

মিজোরামে ফের ক্ষমতায় আসছে কংগ্রেস : লালসাওতা

Next Post

পুলিশের সঙ্গে পর্যালোচনা সভা মুখ্যমন্ত্রীর

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
পুলিশের সঙ্গে পর্যালোচনা সভা মুখ্যমন্ত্রীর

পুলিশের সঙ্গে পর্যালোচনা সভা মুখ্যমন্ত্রীর

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?