Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

তপোবন নগরে মদ- জুয়া ঠেকাতে মহিলা সংস্থার আত্মপ্রকাশ

samayikprasanga by samayikprasanga
December 9, 2024
in অসম, বরাক উপত্যকা
0
তপোবন নগরে মদ- জুয়া ঠেকাতে মহিলা সংস্থার আত্মপ্রকাশ

অনলাইন ডেস্ক : শিলচর সৎসঙ্গ আশ্রম রোড ও ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন তপোবন নগর এলাকায় পুলিশের নিষ্ক্রিয়তা এবং এর জেরে মাথাচাড়া দিয়ে ওঠা অবৈধ মদ ও জুয়ার আসর বন্ধের দাবিতে সরব হয়েছিলেন আগেই। এবার আরও সংগঠিত হলেন এলাকার মহিলারা। তাদের উদ্যোগে আত্মপ্রকাশ করল ‘নারী শক্তি মহিলা সংগঠন।’ তপোবন নগর কীর্তনের মাঠে অনুষ্ঠিত প্রতিবাদী সভায় এই মহিলা সংগঠন ঘোষণা করা হয় রবিবার। মহিলারা ক্ষোভের সুরে বলেন, তপোবন নগরে পুলিশের নাকের ডগায় চলছে অবৈধ মদ ও জুয়ার রমরমা। এতে অনেকের সংসারে লেগেছে অশান্তির আগুন। বিপথগামী হচ্ছে তরুণ প্রজন্ম। বিষয়টি নিয়ে বারবার ন্যাশনাল হাইওয়ে পুলিশ পেট্রোল পোস্টে নালিশ জানানো হয়েছে। কিন্তু কোনও পদক্ষেপ করেনি পুলিশ। উল্টে প্রতিবাদী মহিলাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে বাসিন্দারা এদিন প্রতিবাদী সভার আহ্বান করে গঠন করেছেন এই নতুন সংগঠনটি। সভাপতি হয়েছেন কল্পনা দাস। সহ-সভাপতি হয়েছেন সুষমা দাস, জোৎস্না রানি দাস ও দশমিতা দাস। অন্যান্য পদাধিকারীরা হলেন সাধারণ সম্পাদক রঞ্জিতা মজুমদার, কোষাধ্যক্ষ সুমিয়া দাস। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে মহিলারা বলেন, এ অঞ্চলে দীর্ঘ দিন থেকে চলছে অবৈধ মদ ও জুয়ার আসর। প্রতিবাদ জানালে গুরুত্ব দিচ্ছে না পুলিশ। এদিকে, মদ জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গালিগালাজ এবং মারধরের হুমকি পাচ্ছেন মহিলারা। যার দরুন প্রতিবাদী মহিলা সংগঠন গঠন করতে বাধ্য হয়েছেন এলাকার সচেতন নাগরিকেরা। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিশিকান্ত সরকার, অঞ্জন চৌধুরী, গিরীন্দ্র দাস, আইনজীবী সুবীর দাস, কাকী দাস সহ আরও অন্যান্যরা।

 

You might also like

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

 

Tags: Assam Policecachar dc mridul yadavnew ngo
Previous Post

শিলচর নিগমের আসন সংরক্ষণ, সোমবার ফের সর্বদলীয় বৈঠক ডাকল প্রশাসন

Next Post

রংপুরে মেয়ের বিয়ের বাজার করতে এসে হত শালগঙ্গার স্কুটি আরোহী

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
মুখে না বলে ইঙ্গিতে কাটিগড়ার প্রার্থী কে হবেন, বুঝিয়ে গেলেন মুখ্যমন্ত্রী
slider

মুখে না বলে ইঙ্গিতে কাটিগড়ার প্রার্থী কে হবেন, বুঝিয়ে গেলেন মুখ্যমন্ত্রী

by samayikprasanga
January 13, 2026
Next Post
রংপুরে মেয়ের বিয়ের বাজার করতে এসে হত শালগঙ্গার স্কুটি আরোহী

রংপুরে মেয়ের বিয়ের বাজার করতে এসে হত শালগঙ্গার স্কুটি আরোহী

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?