Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

জুবিনের মৃত্যুতে গ্রেফতার শ্যামকানু, সিদ্ধার্থ

samayikprasanga by samayikprasanga
October 1, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
জুবিনের মৃত্যুতে গ্রেফতার শ্যামকানু, সিদ্ধার্থ

You might also like

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

অনলাইন ডেস্ক : ২০ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন স্বনামধন্য সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন গায়ক। সেখানেই অ্যাডভেঞ্চারের নেশায় বুঁদ হয়ে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান জুবিন। এবার তাঁর মৃত্যুর ঘটনায় তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেপ্তার করা হয়েছে। দু’জনকেই গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে গুয়াহাটিতে। জানা যাচ্ছে, দুজনকেই ইতিমধ্যেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয় এবং দু’জনকে এসআইটির অধীনে দু’জনকেই বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শ্যামকানু মহন্ত সিঙ্গাপুরে গা ঢাকা দিয়েছিলেন। তাঁকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে সিদ্ধার্থ শর্মাকে গুরগাঁওয়ের একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে পুলিশ। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে জুবিন গর্গের। গিয়েছিলেন নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে। শনিবার, ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সেই অনুষ্ঠানে পারফর্ম করার কথাও ছিল গায়কের। তবে তার আগেই সব শেষ! যদিও গায়কের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে! তবে জানা যায়, স্কুবা ডাইভিং করতে গিয়ে ডুবে শ্বাসকষ্ট শুরু হয় জুবিনের। সেখান থেকে তাঁকে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশের তরফে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি।

Tags: Assam PoliceCM Himanta Bishwa Sharmashyamkanu mahantasiddhartha bhattcharya
Previous Post

পূজোয় রোমিওরা সাবধান, শিলচরে আজ থেকে পথে নামছে পুলিশের ৫০ জনের বিশেষ‌স্কোয়াড

Next Post

দশমীর সকালে মেহেরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, হত এক

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
দশমীর সকালে মেহেরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, হত এক

দশমীর সকালে মেহেরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, হত এক

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?