Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

গো- মাংস বিক্রি! শিলচরে আটক হোটেলের মালিক ও কর্মী

samayikprasanga by samayikprasanga
January 18, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
ভাড়াটে মহিলাকে মারধর । শিলচরে পুত্র সহ “চিকিৎসক”- র বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক : প্রকাশ্যে রান্না করা গোমাংস বিক্রির অভিযোগে শিলচর পুলিশ আটক করল এক হোটেলের মালিক ও কর্মীকে। শহর সংলগ্ন মধুরবন্দ এলাকায় কনকপুরে যাওয়ার রাস্তার মোড়ের কাছে থাকা ওই হোটেলের মালিক ও কর্মীকে আটক করা হয় শনিবার সন্ধ্যায়।

জানা গেছে তারাপুর, ইটখোলা, কাঁঠালরোড, শিববাড়ি রোড ও ইটখোলা এলাকার ৫ কিশোর এদিন বেরেঙ্গায় ক্রিকেট খেলতে গিয়েছিল। দুপুরে ফেরার পথে তারা মধুরবন্দের ওই হোটেলে খেতে যায়। ৫ কিশোরের বয়ান অনুযায়ী তারা হোটেলে ঢুকে ‌পোলাও এবং মুরগির মাংস অর্ডার দেয়। এরপর তাদের সামনে হোটেলের এক কর্মী প্লেটে করে পোলাও এবং মাংস এনে দেন। কিন্তু মাংস মুখে দিয়েই তাদের মনে হয় মুরগির মাংস নয়। তখন হোটেলের অন্য এক কর্মীকে জিজ্ঞেস করলে ওই কর্মী জানান, এসব গো-মাংস। এই অবস্থায় তারা আপত্তি জানালে হোটেলের মালিক ব্যাপারটা নিয়ে উচ্চবাচ্য না করে চুপচাপ থেকে যেতে বলেন। তখন তারা হোটেল ছেড়ে বেরিয়ে যায়। কিশোরদের পক্ষ থেকে পরবর্তীতে সদর থানায় এজাহার দায়ের করা হলে পুলিশ তদন্তে নেমে হোটেলের মালিক এবং এক কর্মীকে আটক করে। পুলিশের এক সূত্র জানান, হোটেলের মালিক দাবি করেছেন পাঁচ কিশোরকে খেতে দেওয়া হয়েছিল খাসির মাংস, গোমাংস নয়। তবে ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের জন্য মালিক এবং কর্মীকে আটক করে জানানো হচ্ছে জিজ্ঞাসাবাদ।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

Tags: Assam PoliceBeef consumesilchar madhurband
Previous Post

করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ দখলে রাখল এবিভিপি

Next Post

সড়ক দুর্ঘটনায় বানরের মৃত্যু, সংরক্ষণে ব্যর্থ বন বিভাগ

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
বচসার  জেরে  অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা , চাঞ্চল্য উধারবন্দে

সড়ক দুর্ঘটনায় বানরের মৃত্যু, সংরক্ষণে ব্যর্থ বন বিভাগ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?